প্রথমবার জুটি বাঁধতে চলেছেন সইফ আলি খান ও কিয়ারা আডবাণী। এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটি পরিচালনা করবেন লেখিকা কণিকা ধিলোঁ। এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তাঁর।
থ্রিলার ঘরানার ছবিটিতে থাকবে ভৌতিক আবহ। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে, চলতি বছরের শেষ দিকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
‘মনমর্জিয়াঁ’, ‘কেদারনাথ’, ‘হাসিন দিলরুবা’ ও ‘ডাঙ্কি’র মতো ছবির চিত্রনাট্য লিখেছেন কণিকা। ‘দো পাত্তি’ দিয়ে প্রযোজনায় পা রাখার পর এবার পরিচালনায় তাঁর নতুন যাত্রা শুরু হচ্ছে।

