Monday, August 31, 2026

শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম থাকলে দে শে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৭ আগস্ট) সকালে টিভি এডিটরস কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র মানে বৃহত্তর জনগোষ্ঠীর ইচ্ছার প্রতিফলন। মানুষের চিন্তা-ভাবনা, মতপ্রকাশ ও চলাফেরার স্বাধীনতায় গণতন্ত্রের চর্চা থাকতে হবে। এগুলো না থাকলে ধরে নিতে হবে, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।’
তিনি বলেন, ‘তিন-চার মাস না যেতেই আমরা রাস্তায় নেমে সরকারকে ব্যর্থ বলতে শুরু করি, এমনকি পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই সরকারকে বিদায় দেওয়ার কথা বলি। এ ধরনের বক্তব্য ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় বহন করে।’
আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তার উল্টো করেছে। শেখ হাসিনা গণতন্ত্রের নামে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন।’
তিনি আরও বলেন, ‘পাশ্চাত্যের দেশগুলোতে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে শত শত বছর লেগেছে। অথচ আমরা খুব দ্রুত সবকিছু অর্জন করতে চাই, যা বাস্তবসম্মত নয়।’
গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা চাই একটি শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম থাকুক, যেখানে মুক্ত আলোচনা-সমালোচনার সুযোগ থাকবে। তবে অনেক সময় টকশো দেখলে মনে হয়, সরকার সম্পূর্ণ ব্যর্থ এবং দেশ ধ্বংস হয়ে গেছে। গণমাধ্যম শক্তিশালী ও দায়িত্বশীল থাকলে গণতন্ত্রও টেকসই হবে।’

Exit mobile version