Monday, August 31, 2026

‘ছাভা’ ছবির সাফল্যের পর পরিচালক লক্ষ্মণ উতেকর এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘ইঠা’ নিয়ে। শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবির প্রচার পর্ব চলছে পুরোদমে। শোনা যাচ্ছে, এরপর লক্ষ্মণ কাজ করবেন অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে। ইতিমধ্যে হৃতিককে ছবির প্রস্তাব দিয়েছেন পরিচালক। সূত্রের খবর,হৃতিক অবশ্য কিছুই নিশ্চিত করেননি। ‘কৃষ ৪’ ছবির প্রি প্রোডাকশন নিয়েই বর্তমানে ভাবনা চিন্তা করছেন অভিনেতা। এই ছবির হাত ধরেই পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে তাঁর। সে কারণে আপাতত ‘কৃষ ৪’ নিয়েই মগ্ন থাকতে চান তিনি। নতুন ছবির বিষয়ে অভিনেতা এখনও সিদ্ধান্ত নেননি। পাশাপাশি লক্ষ্মণ হৃতিককে কী ধরনের চরিত্রে ভেবেছেন, তা জানা যায়নি। হৃতিক কি লক্ষ্মণের প্রস্তাব গ্রহণ করবেন, এ বছরের মধ্যেই তা জানা যাবে বলে খবর।

Exit mobile version