রবিবার, মার্চ ১, ২০২৬
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নানা আলোচনার পর পবিত্র রমজান মাসে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই স্কুলগুলোতে ছুটি শুরু হচ্ছে।

বুধবার ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ছুটির সংশোধিত তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করে এ তথ্য জানায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র রমজান, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ৩৬ দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো ছুটি থাকবে।

Leave A Reply

Exit mobile version