Monday, August 31, 2026

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে ইসলামপন্থি নেতৃত্বাধীন বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হলে পরিবারসহ সিরিয়া ছেড়ে মস্কোয় পালিয়ে যান আসাদ। এরপর অন্তর্বর্তী কর্তৃপক্ষ সাবেক সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রকাশ্য ও অনুপস্থিতিতে বিচার শুরু করে। আসাদের বিরুদ্ধে এটিই প্রথম রায়।
একই মামলায় আসাদ সরকারের সাবেক কর্মকর্তা ও তার চাচাতো ভাই আতিফ নাজিবকেও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা নাজিব ২০১১ সালে শুরু হওয়া বিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
গত বছরের জানুয়ারিতে গ্রেফতার হওয়া নাজিবকে হত্যা, ১৫ বছরের কম বয়সী শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা এবং নির্যাতনের মাধ্যমে মৃত্যুর মতো অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।

Exit mobile version