মঙ্গলবার, জুন ২, ২০২৬
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা বিশ্বের প্রতিযোগীদের পেছনে ফেলে ‘মিস ইউনিভার্স’ হলেন মেক্সিকোর ফাতিমা বশ। জিতে নিলেন ‘৭৪তম মিস ইউনিভার্স’ খেতাব।

শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককের আইকনিক মঞ্চে শুরু হয় ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। চূড়ান্ত পর্বে মেক্সিকোর ফাতিমা লড়াই করেন থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা এবং আইভরি কোস্টের সুন্দরীদের সাথে।
বিচারকদের দেয়া দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাস ও দৃঢ়তার ছাপ রেখে ফাতিমা বিশ্বের সব প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই মর্যাদাপূর্ণ মুকুট অর্জন করেন।

কয়েকদিন আগেই আয়োজকদের অশালীন মন্তব্যের বিরুদ্ধে ‘আমি কোনো পুতুল নই’ বলে সাহসিকতার সাথে প্রতিবাদ জানান ফাতিমা বশ। এখন তার মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট্।

এমনকি ফাইনালের আগেও আয়োজক নাওয়াত ইৎসারাগ্রিসিলের কাছ থেকে ফাতিমা ‘ডাম্বহেড’ এর মতো কুৎসিত মন্তব্য শুনতে হয়েছে তাকে। এমন অপমানে ক্ষুব্ধ ফাতিমা শুধু প্রতিবাদই জানাননি বরং প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

এমন দৃঢ় অবস্থান সেসময় বিশ্বজুড়ে আলোচনায় আসে ফাতিমা। সহ-প্রতিযোগী এবং নেটিজেনদের সংহতি ও সমর্থনে তিনি ‘ভয়হীন নারী’ হিসেবে প্রশংসিত হন।

ফাইনালের মঞ্চে ফাতিমার নারী অধিকার, আত্মসম্মান ও নেতৃত্ব বিষয়ে উত্তর ছিল অত্যন্ত সুস্পষ্ট ও শক্তিশালী। তার এই আত্মবিশ্বাসী উত্তর মুহূর্তেই হলজুড়ে বিপুল করতালি কুড়ায়। ফাতিমার দৃঢ় আত্মবিশ্বাস প্রমাণ করে দেয় যে প্রতিবাদ শুধু সাহস নয়, জয়ের পথও তৈরি করে। জিতে নিলেন বিশ্বসৌন্দর্যের এই সর্বোচ্চ সম্মান।

Leave A Reply

Exit mobile version