রবিবার, মার্চ ১, ২০২৬
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বলিউড ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেতা তিনি। তাই যে কোনো সমস্যায় ছুটে যান অভিনেতা আমির খান। রণবীর সিং ও ফারহান আখতারের মধ্যে বিবাদ হয়েছে শুনেও চুপ করে বসে থাকলেন না তিনি। রণবীর ও ফারহানের মধ্যে মধ্যস্থতায় নামলেন খোদ আমির। ‘ডন ৩’কে কেন্দ্র করে ফারহানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন রণবীর। ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পর তিনি ফারহান পরিচালিত ছবিটি ছাড়ার সিদ্ধান্ত নেন। তারপর ছবিটির কাজ বিশ বাঁও জলে পড়েছে। এজন্যই রণবীরের থেকে প্রায় ৪০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছেন ফারহান। তবে প্রোডিউসার্স গিল্ডের বৈঠকে রণবীর জানিয়েছিলেন, তিনি ক্ষতিপূরণ দেবেন না। এরপরই দু’তরফের দ্বন্দ্ব আরও চরম আকার নেয়। এবার ময়দানে স্বয়ং আমির। সম্প্রতি আমিরের বান্দ্রার বাংলোয় এক সান্ধ্যকালীন বৈঠকের আয়োজন করা হয়। রণবীর ও ফারহানের দ্বন্দ্বের নিরসন করাই ছিল মিটিংয়ের উপলক্ষ্য। করণ জোহর, সাজিদ নাদিয়াদওয়ালা, একতা কাপুর, এক্সেল এন্টারটেনমেন্টের দুই প্রযোজক ফারহান ও রীতেশ সিধওয়ানি, জোয়া আখতারের মতো তারকারাও ছিলেন বৈঠকে। যদিও বৈঠকের আলোচনা কতটা সদর্থক হল, তা জানা যায়নি।

Leave A Reply

Exit mobile version