কিছুদিন আগেই অবৈধ মেলায় প্রকাশ্যে সহস্রাধিক গাঁজার দোকান চালানোর অভিযোগের পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এবার স্থানীয় এমপি ড. জালাল উদ্দিন তরুণ সমাজকে মাদক থেকে রক্ষায় সহস্রাধিক জনতা নিয়ে মাদকবিরোধী র্যালি ও সভা শনিবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি ও সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আমার নির্বাচনী ওয়াদা ছিল চাঁদপুর-২ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা। মতলবের তরুণ সমাজকে রক্ষা করতে হলে এখান থেকে মাদক ব্যবসায়ীদের বিতাড়িত করতেই হবে। এ কাজে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না, এটি আমাদের সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের ক্ষতিই করে না, বরং একটি পরিবার, সমাজ ও দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই যুবসমাজকে এই ভয়াল ছোবল থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মাদকবিরোধী র্যালি ও সভায় অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকজন বলেন, মতলবের বদরপুর সোলেমান লেংটার মেলার নামে ৭ দিনের যে মেলা বসে সেখানে প্রকাশ্যে মাদকের হাট তৈরি হয়, যা তরুণ সমাজের জন্য বড় হুমকি। তারা ওই মেলা থেকে মাদক সম্পূর্ণভাবে বন্ধের দাবি জানান। এছাড়া নিয়মিত মাদক চালান আটক হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তারা।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি’র সভাপতিত্বে এবং মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যা, কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, ছেংগারচর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ ইয়াসিন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) রাশেদুজ্জামান টিপু সহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।Politics
সভা শেষে একটি মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি বের করা হয়, যা ছেংগারচর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


