Friday, July 17, 2026

ভোলায় বিরল প্রজাতির ৫০ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ভোলা উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো.মনিরুজ্জামান।

এর আগে,গতকাল রাতে ভোলা সদর উপজেলাধীন ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার সংলগ্ন মেঘনা নদী তীরবর্তী এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগ। মো. মনিরুজ্জামান বলেন, প্রায় ৫০ কেজি ওজনের কচ্ছপটি অলিভ সীডলী সি টার্টল সামুদ্রিক প্রজাতির। এটির বয়স আনুমানিক ৬০-৬৫ বছর হবে বলে আমরা ধারণা করছি। গতকাল জেলেদের মাছ ধরার জালে আটকা পড়ে। পরবর্তীতে খবর পেয়ে বস্তাবন্দি অবস্থায় আমরা কচ্ছপটি উদ্ধার করি নিয়ে আসি। বর্তমানে আমাদের হেফাজতে চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে হয়তো বঙ্গোপসাগর মোহনায় ভোলার ঢালচর চ্যানেলে অবমুক্ত করা হবে।

Exit mobile version