রবিবার, মার্চ ১, ২০২৬
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

খলচরিত্রে এবার অভিনয় করবেন বিজয় দেবেরাকোন্ডা। অল্লু অর্জুনের ‘পুষ্পা ৩’ ছবিতে ভিলেন হিসেবে দেখা যাবে তাঁকে। ‘পুষ্পা ২’ ছবির সাফল্যের পর ফ্র্যাঞ্চাইজির পরের ছবি ঘিরে আগ্রহ তুঙ্গে। ইতিমধ্যে গল্প ভাবা থেকে শুরু করে চিত্রনাট্যের কাজ ধীরগতিতে চলছে। এর মাঝেই শোনা যাচ্ছে, গল্পে নতুন ভিলেনের আগমন ঘটবে। সেখানেই অভিনয় করবেন বিজয়। এতদিন ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজিতে খলচরিত্রে দেখা যেত ফাহাদ ফসিলকে। তাঁর চরিত্রটি ব্যর্থ হওয়ার পরে বিজয়ের চরিত্রটি প্রবেশ করবে বলে খবর। বর্তমানে পরিচালক সুকুমার ব্যস্ত রামচরণের সঙ্গে একটি প্রজেক্ট নিয়ে। সেটি শেষ হলেই ‘পুষ্পা ৩’-এর কাজ পুরোদমে শুরু হবে। ২০২৮ সালে ছবিটি মুক্তি পেতে পারে বড়পর্দায়।

Leave A Reply

Exit mobile version