সোমবার, মার্চ ২, ২০২৬
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফর দুই দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নেতাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রতীক হিসেবে ধরা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সোমবার এক সরকারি সফরে ভারতে এসে পৌঁছালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগতভাবে তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী মোদি নিজে বিমানবন্দরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে স্বাগত জানান, যা দুই নেতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের প্রমাণ দেয়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ প্রধানমন্ত্রী বলেন, ‘আমার ভাই, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম। তার এ সফর ভারত-ইউএইর শক্তিশালী বন্ধুত্বের প্রতি তার গুরুত্বকেই তুলে ধরে। আমাদের আলোচনার জন্য আমি অপেক্ষায় আছি।’

প্রধানমন্ত্রী মোদি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির সঙ্গে ছবিও শেয়ার করেছেন, যার মধ্যে একটিতে দুই নেতাকে গাড়ির ভেতরে দেখা যাচ্ছে। অন্য একটি ছবিতে দুই নেতাকে আলিঙ্গন করতে দেখা যায়। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতে সরকারি সফরে এসেছেন।

Leave A Reply

Exit mobile version