Tuesday, September 1, 2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত ঐতিহাসিক ১৯ দফা কর্মসূচি এখনো বিএনপির রাজনৈতিক, আর্থসামাজিক ও উন্নয়ন ভাবনার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত।

১৯ দফায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, আত্মনির্ভরতা ও জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি ও গ্রামীণ উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা, চিকিৎসা, নারীর অধিকার, যুবসমাজের ক্ষমতায়ন এবং দুর্নীতিবিরোধী পদক্ষেপের বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

বিএনপি নেতাদের দাবি, দেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে জিয়াউর রহমানের ঘোষিত ১৯ দফা এখনো প্রাসঙ্গিক ও দিকনির্দেশনামূলক।

Exit mobile version