দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
নতুন মনোনীত নেতারা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ।
শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। অন্য তিন নেতা দলের চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি আশা করে, নতুন মনোনীত নেতারা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তারা অবদান রাখবেন।

