Friday, July 17, 2026

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) ওপর আস্থা না ফিরে এলে লোক ভোট কেন্দ্রে আসতো না। দলগুলো আস্থা রেখেছে, তারা মুখে যাই বলুক না কেন। আপনারা তো অতীতে নির্বাচন দেখেছেন, আপনারা যে এতগুলো ক্যামেরা নিয়ে হাজির হয়েছেন? আমাদের ওপর আস্থা আছে বলেই তো হাজির হয়েছেন। ঈদের মত ভোটের আমেজ চলছে।
বৃহস্পতিবার ঢাকা-৮ আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে এক প্রশ্নের জবাবে সিইসি একথা বলেন।
সিইসি বলেন, ঈদের মত ভোটের আমেজ চলছে। বিশ্বাসযোগ্য নির্বাচন দেবো ওয়াদা করেছিলাম। সারাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হচ্ছে। বাকিটা সফলভাবে হবে এটাই প্রত্যাশা। বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেলো। ইসি কারও পক্ষে বিপক্ষে নয়। এদেশে পাতানো নির্বাচন হবে না। পাতানো নির্বাচন, কেন্দ্র দখল ভুলে যেতে হবে। ইসির পাতানো নির্বাচনের উদ্দেশ্য নয়। ইসির ওপর আস্থা ফিরে এসেছে।

Exit mobile version