রবিবার, মার্চ ১, ২০২৬
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঐতিহাসিক কোদালিয়া সহরুল্লাহ ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে ১১৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা উত্তরসূরি এ কে এম শহিদুল হক খোকন।

কোদালিয়া সহরুল্লাহ ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক ভূঁইয়া, অ্যাকাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম এবং প্রতিষ্ঠানের সাবেক অভিভাবক সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রূপম দাস বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা আগের অবস্থানে ফিরিয়ে আনতে হলে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের একসাথে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনে আসক্ত না হয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

Leave A Reply

Exit mobile version