Friday, July 17, 2026

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে নিয়ে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যাকে সন্তোষজনক মনে করছে না বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলেও উল্লেখ করেছে।
বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ. কে. এম শহীদুল করিম এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, বিষয়টি নিয়ে ভারতীয় পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য বা সন্তোষজনক নয়।
শহীদুল করিম জানান, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) এর একটি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন-এ তথ্য কূটনৈতিক মাধ্যমে আগেই ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এরপরও দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা অনভিপ্রেত এবং দুঃখজনক।

Exit mobile version