Friday, July 17, 2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রায় সাড়ে ২৫ শতাংশের অর্থনৈতিক দায়-দায়িত্ব রয়েছে। এইসব প্রার্থীর মোট ঋণ বা দায়ের পরিমাণ দাঁড়াচ্ছে ১৮ হাজার ৮৬৮ কোটি ৫২ লাখ টাকায়। সাম্প্রতিক পাঁচটি নির্বাচনের তুলনায় এ বছর ঋণগ্রস্ত প্রার্থীর সংখ্যা সর্বনিম্ন হলেও মোট ঋণের পরিমাণ এ সর্বোচ্চ।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে ‘নির্বাচনে হলফনামায় প্রার্থী পরিচিতি: ত্রয়োদশ সংসদ নির্বাচন-২০২৬’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংবাদ সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
উক্ত সম্মেলনে জানানো হয়, চলতি নির্বাচনে বর্তমানে ৫৩০ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে, যা মোট প্রার্থীর ২২.৬৬ শতাংশের সমান। তুলনামূলকভাবে, পূর্ববর্তী নির্বাচনে ৭৪০ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা ছিল, যা মোট প্রার্থীর ৩১.৬৪ শতাংশের সমান।

এবারের নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮৯১ জন, যাদের অস্থাবর ও স্থাবর সম্পদের বর্তমান মূল্য বিবেচনায় নেওয়া হয়েছে। সম্পদের পরিমাণ অনুযায়ী ২৭ জন প্রার্থী শত-কোটিপতি টাকার মালিক।

Exit mobile version