সোমবার, জুন ১, ২০২৬
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো নয়াদিল্লি সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-এর সঙ্গে বৈঠক করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী C. Joseph Thalapathy Vijay।
বুধবার অনুষ্ঠিত প্রায় ২০ মিনিটের বৈঠকে তিনি তামিলনাড়ুর স্বার্থসংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় মেকেদাতু বাঁধ প্রকল্প, তামিলনাড়ুর রাজ্য সংগীত এবং ঐতিহাসিক তাম্রফলক ফেরত আনার বিষয়টি।
সম্প্রতি নেদারল্যান্ডস থেকে প্রাচীন তাম্রফলক ফিরিয়ে আনার উদ্যোগকে ঐতিহাসিক উল্লেখ করে এ জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান থালাপতি বিজয়।
বৈঠকে কর্ণাটকের প্রস্তাবিত মেকেদাতু বাঁধ প্রকল্প নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিজয়ের মতে, দুই রাজ্যের সীমান্তবর্তী এলাকায় একতরফাভাবে বাঁধ নির্মাণ করা হলে তামিলনাড়ুর নিম্নপ্রবাহ অঞ্চলে পানির প্রাপ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি প্রধানমন্ত্রীকে জানান, কর্ণাটক সরকারের এমন কোনো পদক্ষেপ Cauvery Water Dispute-সংক্রান্ত ট্রাইব্যুনাল এবং ভারতের সুপ্রিম কোর্টের রায়ের চেতনার পরিপন্থী হবে।
এ ছাড়া সরকারি অনুষ্ঠানের শুরুতে তামিলনাড়ুর রাজ্য সংগীত বাজানোর অনুমতি দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী বিজয়। তাঁর এ অনুরোধের পেছনে চলতি বছরের জানুয়ারিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি নির্দেশনা রয়েছে।
ওই নির্দেশনায় বলা হয়েছিল, জাতীয় সংগীত ও জাতীয় গান একসঙ্গে পরিবেশিত হলে প্রথমে Bankim Chandra Chattopadhyay-এর রচিত ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবক গাওয়া হবে। বিজয় চান, সরকারি অনুষ্ঠানে জাতীয় সংগীত বা জাতীয় গানের পাশাপাশি তামিলনাড়ুর রাজ্য সংগীতও যথাযথ মর্যাদায় পরিবেশনের সুযোগ পাক।

Leave A Reply

Exit mobile version