Friday, July 17, 2026

রাজধানীর ধানমন্ডির মাসজিদ- উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মাগরিবের নামাজের পরে তার জানাজায় পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
এর আগে আজ বিকাল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্ষীয়ান এই নেতার পরবর্তী জানাজা হবে আগামীকাল (মঙলবার) ভোলায় তার গ্রামের বাড়িতে।

তোফায়েল আহমেদের ছোট ভায়েরা ডা. বেলায়েত হোসেন মোল্লা বলেন, জানাজা শেষে স্কয়ার হাসপাতালের হিমাগারে রাখা হবে তোফায়েল আহমেদের মরদেহ। আগামীকাল সকালে ভোলায় নেয়া হবে তাকে। সেখানে তিনটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে উনার মা-বাবার কবরের পাশে উনাকে দাফন করা হবে।

Exit mobile version