রবিবার, মার্চ ১, ২০২৬
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পারস্পরিক শ্রদ্ধা, স্বার্থ ও দুই দেশের জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা সবসময়ই একটি দূরদর্শী পন্থায় জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করার জন্য একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথা জানিয়ে এসেছি। আমার মতে, জনগণের মধ্যে বিনিময় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমরা সত্যিই আশা করি, ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী উপায়ে আমরা একসঙ্গে কাজ করার বিষয়গুলোকে এগিয়ে নিতে পারবো।

Leave A Reply

Exit mobile version