Friday, July 17, 2026

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।
জানা গেছে, নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়।

এর আগে, ওসমান হাদির হত্যাকারী ভারতে আশ্রয় নিয়েছে এই খবর প্রকাশ হলে প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। এরপর দিল্লিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে গিয়ে বাংলাদেশি হাইকমিশনারকে হুমকি প্রদানের পর দিল্লি যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিকেও প্রত্যাখ্যান করেছে ঢাকা।
এছাড়া, ভারতে অবস্থিত বাংলাদেশি হাইকমিশন ও বিভিন্ন প্রদেশের সহকারী হাইকমিশন তাদের কার্যক্রম স্থগিত রেখেছে।

Exit mobile version