Monday, August 31, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালিয়ে আচরণ বিধিমালা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার সংশ্লিষ্ট দলগুলোর প্রধানদের কাছে নির্বাচন কমিশন থেকে এই সতর্কতামূলক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং খেলাফত মজলিসের আমিরকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযোগের প্রেক্ষাপট নির্বাচন কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই মর্মে অভিযোগ জমা পড়েছে যে— ২১ জানুয়ারির আগে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস প্রচারণা অব্যাহত রেখেছে। এই কর্মকাণ্ড ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ এর ১৮ নম্বর বিধির স্পষ্ট পরিপন্থি।
কমিশনের নির্দেশনা নির্বাচন কমিশন প্রাপ্ত অভিযোগগুলো পর্যালোচনা করে নির্ধারিত সময়ের আগে যেকোনো ধরনের নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রধান ও দলীয় নেতা-কর্মীদের কঠোরভাবে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে।

নির্বাচনী সময়সূচি উল্লেখ্য যে, ঘোষিত সময়সূচি অনুযায়ী রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। এরপর ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।গ

Exit mobile version