Friday, July 17, 2026

জ্বলছে দক্ষিণ আমেরিকার দেশ চিলির দক্ষিণাঞ্চল। সূত্র মারফত জানা গিয়েছে এই দেশের অন্তত ২৪টি বনাঞ্চল জ্বলছে ভয়াবহ দাবানলে। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ঘোষণা করেছেন, কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে এবং ৫০ হাজারের বেশি মানুষ ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এই মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন তিনি। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে রাতে কার্ফু এবং বায়োবিও ও নুবলে অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা জারি করা হয়েছে। চিলির স্বরাষ্ট্রমন্ত্রী আলভারো এলিসালদে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে অতিরিক্ত তাপমাত্রা আগুন নিয়ন্ত্রণের কাজকে বেশ কঠিন করে তুলেছে। তিনি আরও জানান, বায়োবিও ও নুবলে অঞ্চলে এখনও পর্যন্ত প্রায় ৮৫ বর্গকিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, এর আগেও চিলির দক্ষিণ ও মধ্যাঞ্চল ভয়ানক দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারির দাবানলে ১৩০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। বারবার এই প্রাকৃতিক দুর্যোগের ত্রাসে ভুগছে চিলি।

Exit mobile version