Monday, August 31, 2026

সারা দেশে আজ শনিবার (২২ আগস্ট) থেকে শুরু হচ্ছে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬। ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় এ কর্মসূচির আওতায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে বিনামূল্যে কলেরার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রথম ডোজ দেওয়া হবে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ডোজ ২৬ আগস্ট থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। পূর্ণ সুরক্ষার জন্য ১৪ দিনের ব্যবধানে দুটি ডোজ নেওয়া জরুরি।
এক বছর বা তার বেশি বয়সী সব নাগরিক (গর্ভবতী নারী ছাড়া) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে বিনামূল্যে টিকা নিতে পারবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচরের ১৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে প্রায় ১১ লাখ ৭০ হাজার মানুষকে টিকা দেওয়া হবে। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের কয়েকটি এলাকা এবং মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার নির্ধারিত এলাকাতেও এ কার্যক্রম চলবে।

Exit mobile version