Friday, July 17, 2026

একের পর এক ছবিতে সুযোগ পাচ্ছেন অভিনেত্রী নীতাংশি গোয়েল। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল, অভিনেতা রোহিত শ্রফের নতুন ছবিতে কাজ করছেন নীতাংশি। এবার খবর, গোবিন্দা পুত্র যশবর্ধন আহুজার ডেবিউ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে নীতাংশিকে। সাজিদ খান পরিচালিত একটি ছবির হাত ধরে ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হচ্ছে গোবিন্দা পুত্রের। রহস্য রোমাঞ্চ ঘরানার এই ছবির জন্য নতুন মুখের সন্ধানে ছিলেন পরিচালক। সে কারণেই তিনি কাস্ট করেছেন যশবর্ধনকে। নীতাংশিও তুলনামূলক নতুন মুখ। তবে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’ ছবিতে অভিনয়ের পর দেশজুড়ে প্রশংসিত হয়েছেন তিনি। তারপর থেকেই একাধিক প্রজেক্টে সুযোগ পাচ্ছেন নায়িকা। শোনা যাচ্ছে, ইতিমধ্যে মুম্বইয়ে ছবির শ্যুটিং শুরু হয়েছে।

Exit mobile version