Friday, July 17, 2026

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করা হবে ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ৮০ কোটি ৩৫ লাখ টাকা।

মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৫টি নতুন প্রকল্প, ৩টি সংশোধিত প্রকল্প এবং ২টি মেয়াদ বৃদ্ধিকৃত প্রকল্প।

সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো—

১. পানি সম্পদ মন্ত্রণালয়: বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্প।

২. ভূমি মন্ত্রণালয়: সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।

৩. পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্প।

৪. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়: আনোয়ারা–বাঁশখালী–টইটং–পেকুয়া–বদরখালী–চকরিয়া (ঈদমনি) (আর-১৭০) আঞ্চলিক মহাসড়কের কালাবিবির দিঘী থেকে ঈদমনি অংশ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প।

৫. জনপ্রশাসন মন্ত্রণালয়: বাংলাদেশের ৩৩টি জেলায় সার্কিট হাউস এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন প্রকল্প।

৬. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২।

৭. প্রতিরক্ষা মন্ত্রণালয়: ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টার নির্মাণ (দ্বিতীয় পর্যায়) (প্রথম সংশোধন) প্রকল্প।

৮. শিক্ষা মন্ত্রণালয়:

মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট (তৃতীয় সংশোধন) প্রকল্প;

দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন (তৃতীয় সংশোধিত) প্রকল্প।

৯. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতা বৃদ্ধি (প্রথম সংশোধিত) প্রকল্প।

এছাড়া, পরিকল্পনা মন্ত্রীর মাধ্যমে ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত ছয়টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। প্রকল্পগুলো হলো—

বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (দ্বিতীয় সংশোধিত);

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং মেকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসন প্রকল্প (দ্বিতীয় সংশোধিত);

নাগরিক পর্যায়ে বিদ্যমান ডাকসেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ প্রকল্প;

ঢাকা সেনানিবাসের এমইএস ট্রেনিং সেলের অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ প্রকল্প;

এক্সিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ (পেজ-২) প্রকল্প; এবং

পাইকগাছা কৃষি কলেজ স্থাপন, খুলনা (দ্বিতীয় সংশোধন) প্রকল্প।

Exit mobile version