বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধে আরও বেসামাল আমেরিকা। হামলা চালাতে গিয়ে একই দিনে বড় ক্ষতির মুখে পড়তে হল ট্রাম্পের দেশের বাহিনীকে। আমেরিকার মোট দু’টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে তেহরান। ক্ষতিগ্রস্ত মার্কিন বিমানের দুই পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও আরও একজনের খোঁজে চলছে তল্লাশি। তাঁকে খুঁজতে গিয়ে ইরানি সেনার আক্রমণের মুখে পড়ে দু’টি ব্ল্যাকহক হেলিকপ্টার। গুলিতে সেগুলির ক্ষতি হয়েছে। এদিকে, নিখোঁজ মার্কিন পাইলটকে জীবিত অবস্থায় ধরে দিতে পারলে মোটা অঙ্কের ইনাম ঘোষণা করা হয়েছে।
পশ্চিম এশিয়া যুদ্ধ ইতিমধ্যেই এক মাস পার করেছে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরেই আমেরিকার দু’টি যুদ্ধবিমান ও দু’টি অত্যাধুনিক ব্ল্যাক হক চপার ক্ষতি করার দাবি জানাল তেহরান। পাশাপাশি নজিরবিহীনভাবে এই প্রথম বিমান ধ্বংসের কথা কবুলও করেছে ট্রাম্প প্রশাসন। আগেও একাধিকবার মার্কিন বিমান ভূপতিত করার দাবি করেছিল ইরান। কিন্তু ওয়াশিংটন প্রতিবারই তা অস্বীকার করেছে।
ইরানের আকাশে আমেরিকার একটি এফ-১৫ই যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে ইসলামিক রেভল্যুশন গার্ডস কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। এক ক্র সদস্যকে উদ্ধার করা সম্ভব হলেও অপরজন নিখোঁজ। এছাড়া গুলির আঘাতে কুয়েতে ভেঙে পড়েছে আমেরিকার একটি এ-১০ এয়ারক্র্যাফ্ট।

Leave A Reply

Exit mobile version