ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিই। তাঁর ভাষায়, বর্তমান পরিস্থিতিতে এটিই সবচেয়ে উপযুক্ত ও কার্যকর পথ।
এক বক্তব্যে মোজতবা খামেনেই বলেন, সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের প্রতি আনুগত্য প্রকাশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। এ অবস্থানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে জিহাদ এবং প্রতিরোধ ছাড়া আর কোনো পথ খোলা নেই।”
তিনি আরও বলেন, হিজবুল্লাহর এই অবস্থান অন্যদেরও অনুপ্রাণিত করবে এবং বিশ্বজুড়ে যে আগ্রাসন চলছে, তার যথাযথ জবাব দেওয়া সম্ভব হবে। তাঁর দাবি, “শেষ পর্যন্ত বিজয় আমাদেরই হবে।
মোজতবা খামেনেই স্পষ্ট করে জানান, ইরান সবসময় হিজবুল্লাহর পাশে রয়েছে। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো শান্তি চুক্তির গুরুত্বপূর্ণ শর্তগুলোর একটি হওয়া উচিত দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করা।
বক্তব্যে তিনি দুই বছর আগে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর সাবেক নেতা হাসান নাসরাল্লাহর প্রসঙ্গও টানেন। তাঁকে স্মরণ করে মোজতবা বলেন, “নাসরাল্লাহ ছিলেন শহিদদেরও শহিদ।”
ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হিজবুল্লাহকে মোজতবা খামেনির আহ্বান
বর্তমান পরিস্থিতিতে এটিই উপযুক্ত সময়

