বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজস্ব প্রতিবেদক
দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নীলফামারী, ঢাকা, গাজীপুরসহ গুরুত্বপূর্ণ ১৪টি জেলা পরিষদে নতুন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ কার্যকর করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে জানানো হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ক্ষমতা বলে এবং জেলা পরিষদ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক এই নিয়োগ প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যে ১৪ জন ব্যক্তিকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ জেলায় পূর্ণকালীন প্রশাসনিক প্রধান হিসেবে কাজ করবেন। তালিকাটি নিচে দেওয়া হলো:

নিযুক্ত প্রশাসকগণের নাম নিচে ধারাবাহিকভাবে দেওয়া হলো:

ঢাকা: মোঃ ইয়াছিন ফেরদৌস মোরাদ
গাজীপুর: চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী
ফেনী: অধ্যাপক এম এ খালেক
চাঁদপুর: এ কে এম সলিম উল্যা সেলিম
পাবনা: মোহাম্মাদ জহুরুল ইসলাম
হবিগঞ্জ: আহমেদ আলী
নীলফামারী: মোঃ মিজানুর রহমান চৌধুরী
লালমনিরহাট: এ কে এম মমিনুল হক
নড়াইল: মোঃ মোস্তাফিজুর রহমান আলেক
বরগুনা: মোঃ নজরুল ইসলাম মোল্লা
জামালপুর: মোঃ সিরাজুল হক
মানিকগঞ্জ: জামিলুর রশিদ খান
নরসিংদী: তোফাজ্জল হোসেন
ফরিদপুর: মোঃ আফজাল হোসেন পলাশ।
সরকারের এই পদক্ষেপ মূলত স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাজানোর একটি অংশ। ২০২৪ সালের সংশোধিত অধ্যাদেশের ধারা ৩-এর মাধ্যমে জেলা পরিষদ আইন ২০০০-এ কিছু পরিবর্তন আনা হয়েছে। যেখানে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে বা জনস্বার্থে সরকার কোনো ব্যক্তি বা কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারবে।

আজকের এই ১৪ জেলার নিয়োগ সেই আইনি কাঠামোর অধীনেই সম্পন্ন হয়েছে। এর আগে দেশের অন্যান্য জেলাগুলোতেও পর্যায়ক্রমে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল।

Leave A Reply

Exit mobile version