সোমবার, মার্চ ২, ২০২৬
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পাক সেনাদের ৭১ সালে কারা সহযোগিতা করেছিল এটা আমরা জানি। সেজন্য আগে মাফ চান, তারপর ভোট চান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, পাক বাহিনী ১৯ ৭১ সালে অনেক অত্যাচার করেছে। বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। পেট্রোল পাম্প ট্যাংক সবই নিয়ে গিয়েছিল।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও-১ আসনে চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে এসব মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনার আমলে আমরা কাজ করতে পারিনি। পালানোর পর আমরা উন্নয়নের কাজ শুরু করেছি। আগে ১০০ টাকা আয় হত এখন ২০০ টাকা আয় করাকে উন্নয়ন বলে। কর্মসংস্থান হলে মানুষের উন্নয়ন হবে। যদি কৃষির উন্নতি হয় তাহলে আমাদের উন্নতি হবে।
মির্জা ফখরুল বলেন, আগামী ভোটে সঠিক সিদ্ধান্ত না নিলে আমরা ভুল করব৷ বিএনপি আগামীতে সরকার গঠন করবে৷ তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। তারেক জিয়াকে দেশে আসতে দেননি ১৮ বছর। যেদিন প্রথম আসলেন সেদিন লোকে লোকারণ্য হয়ে গেল। প্রথম দিন স্টেজে ওঠে বললেন আমার একটা পরিকল্পনা আছে। পরিকল্পনা হলো উন্নয়নের পরিকল্পনা। আমাদের মায়েদের উন্নতি করতে চায়। সেটা হল ফ্যামিলি কার্ড। এই কার্ডের মাধ্যমে ন্যাযমূল্যে শিক্ষা, স্বাস্থ্য সুবিধা পাবেন। কৃষি কার্ডের মাধ্যমে সার-বিষ পাওয়া যাবে। তিনি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।

এসময় দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Exit mobile version