Author: বিস্ময় অর্ঘ্য দত্ত

ঢাকা সহ সারাদেশে সীমিত সংখ্যক নদী ও খাল রক্ষায় উচ্চ আদালতের আদেশ বাস্তবায়িত হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। আদালতের নির্দেশনা উপেক্ষিত হওয়ার ফলে দেশের প্রায় তিন শতাধিক নদী শুকিয়ে মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। আদালতের নির্দেশে বুড়িগঙ্গা নদীসহ কিছু নদী ও খালের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও এখনো তুরাগ, বালু, কর্ণফুলী, গোমতীসহ অধিকাংশ নদী ও খাল দখলের ফলে অস্তিত্ব সংকটে পড়েছে। একসময় স্রোতস্বিনী নদীগুলোতে ছোট-বড় বহু চর জেগে উঠেছে এবং নাব্যতা হারানোর সাথে সাথে বেড়েছে ভয়াবহ দূষণ। যেসব স্থানে নদীর স্রোত ছিল, আজ সেখানে জমি চাষাবাদ পর্যন্ত শুরু হয়েছে। অবশিষ্ট নদী-খাল সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ না হলে ভবিষ্যতে এর…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতায় এলে বাংলাদেশের ওপর ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেছেন, তার দল জনগণের ভোটে দায়িত্বে এলে বিশেষ গুরুত্ব পাবে ফারাক্কা ও তিস্তা ইস্যু। পানির ন্যায্য হিস্যা, সীমান্তে হত্যার মতো বিষয়গুলোও বেশি গুরুত্ব পাবে। বাংলাদেশের ওপর ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেওয়া হবে। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ২৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শনে গিয়ে ফখরুল একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আমাদের দেশের স্বার্থ দেখতে হবে। প্রতিটি দেশ তার স্বার্থ দেখবে। আমাদের দায়িত্ব হবে যে সরকারই ক্ষমতাই আসুক, তারা জনগণকে সঙ্গে নিয়ে তাদের ন্যায্য…

Read More

নির্বাচনকে ঘিরে পাঁচ দিন আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন। নির্বাচনের আগে বিশেষ কোনো অভিযান পরিচালনা করা হবে কিনা— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনে মোট ৯ দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচনের আগে পাঁচ দিন, ভোটের দিন এবং পরবর্তী তিন দিন তারা মাঠে দায়িত্ব পালন করবে। ইলেকশনের আগের পাঁচ দিন বৃহত্তর কার্যক্রম চলবে।” তিনি জানান, বর্তমানে ৩০ হাজার সেনাসদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। নির্বাচনের সময় এই সংখ্যা বৃদ্ধি পেয়ে এক…

Read More

ভারতের সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের লাইভ শোতে বড়সড় দুর্ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় ওড়িশার কটকে বালি যাত্রা গ্রাউন্ডে অনুষ্ঠান ছিল শ্রেয়ার। পছন্দের গায়িকার লাইভ কনসার্ট শোনার জন্য ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। হঠাৎই শো চলাকালীন ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। দর্শকের ভিড়ের মাঝ থেকে হঠাৎ শুরু হয় গোলমাল। তা ধীরে ধীরে বাড়তে থাকে। অতিরিক্ত ভিড়ের চাপে তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি। পরিস্থিতি বিশৃঙ্খল হতে বেশি সময় নেয়নি। এরপর ধীরে ধীরে ধাক্কাধাক্কির জেরে পরিস্থিতি রীতিমতো হাতের বাইরে চলে যায়। ঘটনাস্থলে জ্ঞান হারান দু’জন শ্রোতা। তড়িঘড়ি তাঁদের চিকিৎসার জন্য পাঠান হয় হাসপাতালে। যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হতাহতের কোনও খবর এখনও নেই। উল্লেখ্য, এদিন শ্রেয়ার লাইভ কনসার্টের এই…

Read More

রাজধানীর শনির আখড়া এলাকায় রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের নৃশংস হত্যাকাণ্ডের পেছনে ১০ লাখ টাকার ব্ল্যাকমেইল পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মামলার প্রধান আসামি জরেজুল ইসলামের প্রেমিকা শামিমা আক্তার কোহিনুরের (৩৩) স্বীকারোক্তির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। শনিবার সকালে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন। এর আগে শুক্রবার সকালে কুমিল্লার লাকসাম উপজেলার বড় বিজরা এলাকায় নিজ বাড়ি থেকে শামিমাকে গ্রেপ্তার করা হয়। তিনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা, ব্ল্যাকমেইলিং এবং লাশ গুমের পুরো সহযোগিতায় জড়িত ছিলেন।এদিকে এ ঘটনায় প্রধান আসামি জরেজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এই প্রতিশ্রুতি দেন অধ্যাপক ইউনূস। এ সময় তিনি জানান, আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি কো-অর্ডিনেটর লামিয়া মোর্শেদ এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে ফেব্রুয়ারির নির্বাচন, অবৈধ অভিবাসন রোধ, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা বৃদ্ধির মতো বিষয় নিয়ে আলোচনা হয়। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন,…

Read More

দেশের সব আদালতে বিচারকের বাসস্থান ও যাতাযাতের সময় নিরাপত্তা বাহিনী নিযুক্ত করাসহ দুই দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন । দাবি পূরণে ৪৮ ঘণ্টা সময় দিয়েছেন বিচারকরা। তা না হলে আগামী রবিবার থেকে তারা একযোগে কলমবিরতি পালন করবেন বলে জানিয়েছেন । আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিচারকদের কর্মের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি পূরণ না হলে রোববার থেকে সারা দেশে একযোগে কলমবিরতি পালন করবেন বলে জানিয়েছেন বিচারকরা।বিবৃতিতে বিচারকরা বলেছেন, দেশের প্রত্যেক আদালত বা ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন ও গাড়িতে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে সুপ্রিম কোর্ট থেকে বারবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়…

Read More

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোনো রকমের জবরদস্তিমুলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে দিতে চাই না।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানান বিএনপির এ নেতা। শুক্রবার শাহবাগে ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক মৌন মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য…

Read More

জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় নিহত আশরাফের জরেজ নামে এক বন্ধুকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। শুক্রবার সকালে নিহত আশরাফুল হকের বোন আনজিনা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, ড্রামের ভেতর থেকে ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার সকালে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী নিহতের বোন আনজিনা বেগম। মামলায় নিহত আশরাফুলের বন্ধু জরেজ মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও কয়েকজনকে…

Read More

ঢাকাসহ আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শাহ আলীর বেড়িবাঁধ এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই দুর্বৃত্ত পার্কিং করা কিরণমালা বাসে আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দিয়ে একজনকে আটক করে। অন্যজন পালাতে গিয়ে তুরাগ নদীতে ঝাঁপ দেয়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে…

Read More