Author: অনলাইন ডেস্ক
গত ম্যাচে লাল কার্ড দেখায় ‘সিআর সেভেন’কে ছাড়াই আর্মেনিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল পর্তুগাল। কিন্তু তিনি না থেকেও যেন ছিলেন। বিশ্বকাপ নিশ্চিত করতে রবিবার ড্রাগাও স্টেডিয়ামে এক পয়েন্ট পেতেই হল পর্তুগালকে। এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবেগঘন বার্তা দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘চলো, সব সময় আমরা একসঙ্গে থাকব, পর্তুগাল ও আমাদের পতাকার জন্য!’ এমন বার্তা পেয়ে আর্মেনিয়াকে ছত্রভঙ্গ করল পর্তুগাল। হ্যাটট্রিক করলেন ব্রুনো ফের্নান্দেজ এবং জোয়াও নেভেস। আর্মেনিয়াকে ৯ গোল দিয়ে বিশ্বকাপের টিকিট পেল পর্তুগাল। এদিন শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে নামেন পর্তুগিজ ফুটবলাররা। ৭ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। বক্সের বাইরে থেকে অসাধারণ ফ্রিকিক নিয়েছিলেন ব্রুনোর। যা কোনও মতে বাঁচান…
জনপ্রিয় ও দীর্ঘদিন ধরে চলা বাংলার ধারাবাহিকের শুটিংয়ে দুর্ঘটনা! রক্তাক্ত ধারাবাহিকের অন্যতম নায়িকা তথা ছোটপর্দার পরিচিত মুখ তিয়াসা লেপচা। তাঁর হাঁটুতে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে তিয়াসাকে ইঞ্জেকশন নিতে হয়। আপাতত তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানিয়েছেন নায়িকা নিজে। এর জন্য শুটিংয়ে তেমন প্রভাব পড়েনি বলেই খবর। তবে এই ঘটনার পর প্রোডাকশন ইউনিটের তরফে আরও সতর্কতার সঙ্গে কাজ হচ্ছে। এই মুহূর্তে ‘স্টার জলসা’র পুরনো ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় অভিনয় করছেন তিয়াসা লেপচা। ধারাবাহিকের তাঁর চরিত্রের নাম পরমা। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা রাহুল মজুমদার। এই ধারাবাহিকের শুটিং চলাকালীন ঘটে বিপত্তি। তিয়াসা জানাচ্ছেন, ফুলদানি ছোড়ার একটি দৃশ্যের শুট চলছিল।…
ওয়াশিংটনে এক মার্কিন নাগরিকের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে শঙ্কার মেঘ। জানা গিয়েছে, H5N5 ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিনি। যে স্ট্রেন তাঁর শরীরে মিলেছে তা এর আগে কখনও কোনও মানুষের শরীরে দেখা যায়নি। স্বাভাবিক ভাবেই বাড়তি নজর রয়েছে সেদিকে। সিএনএনের রিপোর্ট অনুযায়ী, এর থেকে সামগ্রিক ভাবে জনস্বাস্থ্যের বড়সড় ক্ষতির আশঙ্কা নেই। কিন্তু এরই পাশাপাশি একেবারে নিশ্চিন্ত হওয়ার মতো কিছু দেখছেন না ড. রিচার্ড ওয়েবির মতো গবেষক। তিনি জানিয়েছেন, এই ভাইরাসটির মধ্যে মহামারীর ‘বীজ’ থাকতে পারে। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”এটা ঠিক কতটা সম্ভব তা নিয়ে তর্ক করতেই পারি আমরা। কিন্তু আসলটা কেউ জানে না। দুর্ভাগ্যবশত, কেবল সময়ই এর উত্তর দেবে।” জানা…
অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় মওলানা ভাসানী সবসময় প্রেরণার উৎস ও পথপ্রদর্শক হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা বলেন তারেক রহমান। এ সময় তারেক রহমান বলেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় মওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন। তার অগাধ দেশপ্রেম, দেশ ও জাতির স্বার্থ রক্ষা এবং গণতন্ত্র ও মানবতার শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদী হতে যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করবে। তার আদর্শকে সঠিকভাবে অনুসরণ করতে পারলেই আমরা আমাদের অভিষ্ট…
আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করা ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। রবিবার রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। গভর্নর বলেন, ব্যাংকগুলোকে একীভূত করা ছাড়া কোনো বিকল্প ছিল না। সুশাসন নিশ্চিত করা গেলে এই উদ্যোগ দেশের অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে। তিনি আরও বলেন, ব্যাংকিং খাতকে শক্তিশালী ও গতিশীল করতে স্বচ্ছতা সবচেয়ে জরুরি। বিনিয়োগকারী, আমানতকারী ও কর্মকর্তা- সবার সক্রিয় অংশগ্রহণ ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। পাঁচ ব্যাংকের শেয়ার ‘শূন্য’ ঘোষণা একতরফা সিদ্ধান্ত: বিএমবিএ পাঁচ ব্যাংকের আমানতকারীরা যেভাবে…
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। রবিবাররোববার (সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ – এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তাকে জামিন দেয়া হয়। বিষয়টি মেহজাবীন চৌধুরীর আইনজীবী তুহিন হাওলাদার এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার দুপুরে প্রকাশ্যে আসে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার খবর।
সোমবার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও দু’জনের বিষয়ে রায় ঘোষণা ঘিরে সব বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার দুপুরে বরিশাল পুলিশ লাইনে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় যেটাই হোক, তা কার্যকর করা হবে। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। আগামী নির্বাচন সুষ্ঠু করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, এর সঙ্গে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোর…
ঢাকাসহ দেশের ৪ জেলায় সার্বিক নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম। যেসব জেলায় বিজিবি মোতায়েন হয়েছে সেগুলো হলো ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর। এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ ছাড়া গত এক সপ্তাহ ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বাসে আগুন, পেট্রোলবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্য সব বাহিনীর পাশাপাশি বিজিবিও মাঠ পর্যায়ে কাজ করছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে সোমবার । চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে গত বৃহস্পতিবার এই মামলার রায়ের এই দিন ঠিক করেন। এই মামলায় রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম শুনানি করেন। এছাড়া শুনানিতে প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, শাইখ মাহদি, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। রাজসাক্ষী হওয়া…
ফ্যামিলি কার্ডের বাইরেও সাধারণ জনগণ স্বল্পমূল্যে টিসিবির পণ্য কিনতে পারবে। একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম হবে ১১৫ টাকা লিটার, চিনি ৮০ আর মশুর ডাল ৭০ টাকা কেজি দরে কেনা যাবে। শনিবার থেকে (শুক্রবার বাদে) ১৪ দিন নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে খোলা ট্রাকে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর আগে গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুষ্টিয়া, ভোলা, জামালপুর ইত্যাদি জেলায় টিসিবি পণ্যের ট্রাক…
