Author: অনলাইন ডেস্ক

রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুকএয়ারের বিমানটি সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করে। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এসময় ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজ খবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ভুটানের প্রধানমন্ত্রীর সফরে সই হতে পারে ৩ সমঝোতা স্মারক বৈঠক শেষে প্রধানমন্ত্রী তোবগেকে একটি…

Read More

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পারস্পরিক সৌজন্য বিনিময় করেছেন। শুক্রবার সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে তাদের এ সৌজন্য সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টা এসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন। খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভকামনা জানান। এসময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান উপস্থিত ছিলেন।

Read More

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত সাম্প্রতিক তীব্র ভূমিকম্প এবং এতে সৃষ্ট হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রীয় ও জনসচেতনতামূলক জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নিয়ে কথা বলেন। ডা. জাহিদ হোসেন বলেন, সম্প্রতি প্রায় ১৫ থেকে ২২ সেকেন্ড ধরে ঢাকাসহ সারাদেশে একটি তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল এবং এর কেন্দ্র ঢাকা শহরের খুব কাছাকাছি। ধারণা করা হচ্ছে, ঘোড়াশাল বা মাধবদীর নিকটবর্তী। কেন্দ্রস্থল নিকটবর্তী হওয়ায় ঢাকায় এটি অত্যন্ত তীব্রভাবে…

Read More

এই নিয়ে দশমবার ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার। আরও পাঁচ বছর বিহারের ক্ষমতা রইল তার হাতে। নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ) রাজ্যটির আঞ্চলিক দল হলেও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ’র সাথে জোট বেঁধে রেকর্ড আসন নিয়ে ক্ষমতায় এসেছে। বৃহস্পতিবার বিহারের রাজধানী পাটনার গান্ধী ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশকে শপথ বাক্য পাঠ করান রাজ্যটির রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। নীতিশের পাশাপাশি উপমুখ্যমন্ত্রী হিসেবে এদিন দুজন শপথ নিয়েছেন। তারা হলেন বিজেপির সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা। মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীসহ মোট ২৬ জন মন্ত্রী এদিন শপথ গ্রহণ করেন। এর মধ্যে বিজেপির ১৪ জন, জেডিইউ ৮ জন ও…

Read More

সারা বিশ্বের প্রতিযোগীদের পেছনে ফেলে ‘মিস ইউনিভার্স’ হলেন মেক্সিকোর ফাতিমা বশ। জিতে নিলেন ‘৭৪তম মিস ইউনিভার্স’ খেতাব। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককের আইকনিক মঞ্চে শুরু হয় ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। চূড়ান্ত পর্বে মেক্সিকোর ফাতিমা লড়াই করেন থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা এবং আইভরি কোস্টের সুন্দরীদের সাথে। বিচারকদের দেয়া দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাস ও দৃঢ়তার ছাপ রেখে ফাতিমা বিশ্বের সব প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই মর্যাদাপূর্ণ মুকুট অর্জন করেন। কয়েকদিন আগেই আয়োজকদের অশালীন মন্তব্যের বিরুদ্ধে ‘আমি কোনো পুতুল নই’ বলে সাহসিকতার সাথে প্রতিবাদ জানান ফাতিমা বশ। এখন তার মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট্। এমনকি ফাইনালের আগেও আয়োজক নাওয়াত ইৎসারাগ্রিসিলের কাছ থেকে ফাতিমা…

Read More

রাজধানী ঢাকাসহ সারা দেশে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকায় ৩ জন, নারায়ণগঞ্জে ১ জন এবং নরসিংদীতে ২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে বহু মানুষ আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ও স্থাপনায় ফাটল দেখা গেছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও এর তীব্রতায় জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, নড়াইল, রংপুর, সাতক্ষীরা, যশোর, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, সিলেট, ফেনী, মাদারীপুর, ঝালকাঠি, দিনাজপুরসহ বিভিন্ন জেলায় ভূমিকম্প…

Read More

ভূমিকম্পে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন তিনি ঢামেক হাসপাতাল পরিদর্শক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে শিশু ও নারীসহ অনেকেই আহত হয়েছেন এবং সবার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করছে সরকার। তিনি বলেন, দুপুর ২টা পর্যন্ত ঢাকা মেডিকেলে ৩৯ জন চিকিৎসা নিয়েছেন। আর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।

Read More

দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা হয়রানি ও অপমানের শিকার হচ্ছেন উল্লেখ করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, বিষয়টি ‘অত্যন্ত হতাশাজনক’। এ ধরনের পরিস্থিতিতে সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ যেন পুলিশকে সহযোগিতায় এগিয়ে আসেন। বৃহস্পতিবার রাতে বাংলানিউজের সঙ্গে আলাপকালে আইজিপি এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশ দেশের কল্যাণ, মানুষের কল্যাণ ও নিরাপত্তার জন‍্য কাজ করে। জীবন ও সম্পত্তি রক্ষার জন‍্য পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। অথচ দেখা যাচ্ছে, দায়িত্ব পালনকালে পুলিশের সঙ্গে কিছু লোকজন দুর্ব্যবহার করছে—সর্বশেষ ধানমন্ডি ৩২ এলাকায় এমন ঘটনা দেখা গেছে। আইজিপি বলেন, দেশের নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, দেশের ও জনগণের কল্যাণে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা…

Read More

বহুল আলোচিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন দেশের সব্বোর্চ আদালত আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর ৬ বিচারপতি হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। আদালত জানিয়েছে , চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে এবং বর্তমান অন্তর্বতী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১১ নভেম্বর সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন…

Read More

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় রাজনীতিবিদরা বারবার জানতে চাওয়ার পরিপ্রেক্ষিত তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, গণভোট নিয়ে আইন (অধ্যাদেশ) হওয়ার পর করণীয় বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপের বিকালের পর্বে তিনি এসব কথা বলেন। এরই মধ্যে প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করার ঘোষণা দিয়েছেন। সিইসি বলেন, গণভোটের কথা এসেছে। রেফারেন্ডামটা—কীভাবে ভোট করবো। আগে আইনটা তো হতে হবে। রেফারেন্ডামের একটা ল’—ওখানে বলা আছে, ঘোষণার মধ্যে, অর্ডারের মধ্যে একটা আইন হবে রেফারেন্ডাম,…

Read More