Author: অনলাইন ডেস্ক
কক্সবাজারে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ দাশ মূল পরিকল্পনাকারী। আর পুলিশের সাবেক পরিদর্শক মো. লিয়াকত আলী পূর্বপরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত থেকে নিজের হাতে থাকা সরকারি পিস্তল দিয়ে সিনহাকে হত্যার উদ্দেশ্যে পরপর চারটি গুলি করেন এবং এই গুলির আঘাতে তার মৃত্যু হয়েছে। আলোচিত এ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে এমন বিষয়টি উঠে এসেছে। গত ২ জুন প্রদীপ-লিয়াকতের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) মঞ্জুর ও আসামিদের আপিল খারিজ করে এ রায় দেয় বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ। রবিবার ৩৭৮ পৃষ্টার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। যাতে…
তিন দশকেরও বেশি সময় ধরে তাঁরা রয়েছেন রুপোলি পর্দার সম্মোহনী দুনিয়ায়। কিন্তু আজও তাঁদের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তাঁরা শাহরুখ ও সলমন- দুই খানকে এবার দেখা গেল আবু ধাবির মিউজিয়ামে। ভাইরাল হল সেই পোস্টও। সম্প্রতি দুই বন্ধুকে বারবারই একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। এবার তাঁরাই গেলেন আবু ধাবির হিস্ট্রি মিউজিয়ামে। সেখানে অতিরিক্ত ডাইনোসরের ফসিলসের সামনে দাঁড়িয়ে পোজও দিলেন দু’জনে। নেটিজেনরা মুগ্ধ হয়েছেন দুই তারকাকে দেখে। অনেকে মজাও করেছেন। একজন লেখেন, ‘এখন তো গৌরীর চেয়ে সলমনের সঙ্গে বেশি ছবি দিচ্ছেন শাহরুখ।’ একথা সত্যিই, ইদানীং তাঁদের অনেক জায়গাতেই একসঙ্গে দেখা গিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, সম্প্রতি দিল্লির এক বিয়েবাড়িতে নেচে ওঠেন দুই সুপারস্টার। সেটাও…
হুথি নিয়ন্ত্রিত আদালত ইসরায়েল ও দেশটির পশ্চিমা মিত্রদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিয়েছে। শনিবার সকালে রাজধানী সানা’র বিশেষ ফৌজদারি আদালত এই রায় ঘোষণা করে। হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানায়, এই মামলাগুলো ছিল আমেরিকান, ইসরায়েলি ও সৌদি গোয়েন্দাদের সঙ্গে যুক্ত একটি গুপ্তচর নেটওয়ার্কের অংশ। গত মাসের গাজা যুদ্ধবিরতি চুক্তির পর থেকে হুথিদের হামলা বন্ধ রয়েছে। যদিও এর মধ্যেই ইসরায়েল ইয়েমেনজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। জ্বালানির ট্যাংক, বিদ্যুৎকেন্দ্র, এবং মানবিক সহায়তা প্রবাহের জন্য গুরুত্বপূর্ণ একটি বন্দরনগরীসহ বিভিন্ন স্থাপনায় একের পর এক হামলায় রাজনৈতিক নেতাসহ বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে। হুথিরা আগস্টে নিশ্চিত করেছিল যে, ইসরায়েলের এক বিমান…
নির্বাচনী হলফ নামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও দিতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। রবিবার সকালে দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। দুদক চেয়ারম্যান বলেন, আমরা সম্পদের বিবরণী চাচ্ছি, সেখানে বিদেশি সম্পদের হিসাব না দিলে তা অন্যায় হবে। কারো যদি অনুপার্জিত অর্থ থাকে সেটাও আমাদের কাজের অন্তর্ভুক্ত। দুদকের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, ২০০৮ সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিলো ৫ দশমিক ২ একর, তবে আমরা অনুসন্ধান করে পাই ২৯ একর। শুরুতে সেই নমিনেশন বাতিল হওয়ার কথা কিন্তু তা বাতিল হয় নাই।…
সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে ১৩ টাকা ২৫ পয়সা বাড়িয়ে ২৯ টাকা ২৫ পয়সা করা হয়েছে। নতুন এই দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর করার আদেশ দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। রবিবার বিকালে সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বিইআরসির সদস্য মো. আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহীদ সারওয়ার, সৈয়দা সুলতানা রাজিয়া। প্রসঙ্গত, গত ৬ অক্টোবর গণশুনানিতে বিইআরসির কাছে পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণ কোম্পানিগুলো প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দেয়। কমিশনের কারিগরি কমিটি প্রতি ঘনমিটার…
দেশে ভূমিকম্পজনিত সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর লক্ষ্যে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরোশনের (পেট্রোবাংলা) আওতাধীন কোম্পানিগুলোর কূপ খনন ও সিসমিক জরিপ সংক্রান্ত যন্ত্রপাতি, সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তা এবং সর্বসাধারণ তথা জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৪৮ ঘণ্টা সব ধরনের কূপ খনন ও সিসমিক জরিপ কার্যক্রম স্থগিত করা হয়েছে। রবিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে পেট্রোবাংলা। বার্তায় বলা হয়, ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সব ধরনের কূপ খনন ও সিসমিক জরিপ কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২৫ নভেম্বর সকাল ৮টার পর পুনরায় কূপ খনন ও জরিপ কার্যক্রম শুরু করা হবে। বর্তমানে শ্রীকাইল-৫, হবিগঞ্জ-৫, কৈলাশটিলা-১, বিয়ানীবাজার-২, সিলেট-১১, সিলেট-১০ এক্স ও রশিদপুর-১১…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ,রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ছাড়া দেশ ভালোর দিকে যাবে না ।তিনি বলেন, ‘গণতন্ত্র থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি সবার আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে বলেই রাজনৈতিক সহনশীলতা চর্চা করে যাচ্ছে এবং সাংঘর্ষিক রাজনীতি চায় না দলটি।’ রবিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা করা ৩১ দফায় আগামীর রাষ্ট্র ভাবনা ও দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রেক্ষাপট নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দেশের শিক্ষা প্রায় ধ্বংস হয়ে গেছে। কর্মসংস্থানের চাহিদার সঙ্গে শিক্ষার সামঞ্জস্য নেই। সবাই ম্যাট্রিক, আইএ, বিএ, ডাক্তার বা ইঞ্জিনিয়ার…
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগ ব্যর্থ হলে, রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়। তখন সংবিধানও নির্বাক হয়ে যায় । আর এ কারণে মানুষের প্রত্যাশা ধ্বংস হয়। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘বে অব বেঙ্গল কনভারসেশনে’ তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, জুলাই বিপ্লব সংবিধানকে উৎখাত করতে নয়, বরং এর সঙ্গে সম্পর্ককে বিশুদ্ধ করতে উদ্দীপ্ত হযেছিল। স্বচ্ছতা, জবাবদিহি, জনসাড়া এ তিন গুণ জনমানসে প্রধান সুর হয়ে উঠেছিল। তিনি আরও বলেন, বিশ্বজুড়ে সংকট ও অস্থিরতার সময় বিচার বিভাগকে সবচেয়ে বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। বিচার বিভাগের সংস্কার শুধু সৌন্দর্যবর্ধন নয়–এটি রাষ্ট্রের ন্যায় ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার সংগ্রাম।…
ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। সন্ধ্যা ৬টা ৬ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৭। এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। তবে ভূমিকম্পটি শক্তিতে ছিল অনেকটা দুর্বল। যদিও উৎপত্তিস্থল নিয়ে সকাল থেকে বিভ্রন্ত তৈরি হয়। শুক্রবারের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি হয়েছিল সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী উপজেলা। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।
নাইজেরিয়ার নাইজার রাজ্যে আবারও গণ-অপহরণের ঘটনা ঘটেছে। সে দেশের মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে ২২৭ জন শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করেছে বন্দুকধারীরা। এক সপ্তাহের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয় বড় অপহরণ। শনিবার এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ। ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার এক মুখপাত্র জানান, নাইজার রাজ্যের সেন্ট মেরিস স্কুল থেকে অপহৃত ২১৫ শিক্ষার্থীই ছাত্রী। এছাড়া আরও ১২ জন শিক্ষককে তুলে নিয়ে গেছে হামলাকারীরা। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে নিরাপত্তাহীনতা ঘিরে উদ্বেগ বাড়তে থাকায় পাশের কাতসিনা ও মালভূমি রাজ্যের কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে। নাইজার রাজ্য সরকারও বহু স্কুল বন্ধ ঘোষণা করেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বই এ ঘটনার পর…
