Author: নিজস্ব প্রতিবেদক
জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণ বিষয়ে সরকারের ক্ষমতা সীমিত করে ১৯৯৪ সালে জারি করা সার্কুলারকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে জীবনরক্ষাকারী সব ওষুধের মূল্য সরকারকে নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিচারপতি মো. রেজাউল হাসান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেছেন। এর আগে গত ২৫ আগস্ট ঘোষিত রায়টি আজ প্রকাশ করা হয়েছে। সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদালতে বলেন, ওষুধ যেহেতু জীবনরক্ষার অপরিহার্য উপাদান, মূল্য বৃদ্ধি ও নিয়ন্ত্রণহীনতা সরাসরি নাগরিকের বেঁচে থাকার অধিকারের সঙ্গে সম্পর্কিত। তাই সরকারের ক্ষমতা সীমিত করার ওই সার্কুলার মৌলিক অধিকারের পরিপন্থি। এরআগে ওষুধের মূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত ওই সার্কুলারকে চ্যালেঞ্জ…
আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব খোস্ত প্রদেশের একটি বাড়িতে পাকিস্তানি বাহিনী বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। এতে কমপক্ষে নয় শিশু এবং একজন নারী নিহত হয়েছেন। মঙ্গলবার তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় একটি বাড়িতে সোমবার মধ্যরাতে হামলা চালানো হয়েছে বলে তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। মুজাহিদ এক্স-এ একটি পোস্টে লিখেছেন, ‘পাকিস্তানি বাহিনী কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা হামলা চালায়।’ হামলায় নয় শিশু (পাঁচ ছেলে এবং চার মেয়ে) এবং একজন নারী নিহত হন। এ সময় তার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মুজাহিদ আরও বলেন, উত্তর-পূর্ব কুনার এবং পূর্ব পাকতিকা প্রদেশেও বিমান হামলা চালানো হয়েছে যাতে কমপক্ষে…
রাজনীতিতে জড়িত কাউকে পর্যবেক্ষক হিসেবে না দিতে পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। মঙ্গলবার পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এ সময় অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংলাপের প্রথম পর্বে ৪০ দেশি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনের পাশাপাশি নির্বাচনী পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে সিইসি বলেন, “নির্বাচন কমিশন একা এটা করতে পারবে না। আপনাদের চোখ দিয়েই আমরা নির্বাচনকে দেখতে চাই। আপনাদের দায়িত্বশীলতা ও নিরপেক্ষতার ওপরই অনেক কিছু নির্ভর করবে।’ নাসির উদ্দীন জানান, এবারের…
সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে গাজীপুরে থাকা ৩৬ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে ৫৪ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকাসহ আইএফআইসি ব্যাংকে তার নামে থাকা একটি একাউন্ট অবরুদ্ধ করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এই আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিরা ব্যাংক হিসাবের অর্থ হস্তান্তর, স্থানান্তর এবং স্থাবর সম্পদের অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের মাধ্যমে মালিকানা পরিবর্তনের চেষ্টা করছেন। এজন্য স্থাবর সম্পদসমূহ জব্দ এবং অস্থাবর সম্পদ/ব্যাংক হিসাবটি অবরুদ্ধ করা একন্ত প্রয়োজন। এর আগে, গত…
বলিউডের কিংবদন্তি অভিনেতা, ‘হি-ম্যান’ নামে পরিচিত ধর্মেন্দ্র (ধর্মেন্দ্র সিং দেওল) আর নেই। ৯০তম জন্মদিন পালনের কয়েকদিন আগেই চলে গেলেন না ফেরার দেশে। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, সোমবার সকালে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতার কারণে চলতি মাসের শুরুতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সহশিল্পী, ভক্ত ও পুরো চলচ্চিত্র অঙ্গন কিংবদন্তির প্রয়াণে স্তব্ধ হয়ে পড়েছে। এরমধ্যে ধর্মেন্দ্রর বাড়িতে ছুটে গেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান প্রমুখ। ভারতের প্রধানমন্ত্রী খবর পেয়ে লিখেছেন, ‘এন্ড অব এরা’। ১৯৬০ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে ধর্মেন্দ্রর। খুব দ্রুতই তিনি বলিউডের শীর্ষ তারকায় পরিণত হন।…
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে আগামী ২৭ নভেম্বর বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এতে নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। ‘আউটলেট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২২ ডিসেম্বর। বিভাগের নাম: প্রোডাক্ট ডেভেলপমেন্ট পদের নাম: আউটলেট ম্যানেজার পদ সংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান অভিজ্ঞতা: ৩ বছর চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়সসীমা: নির্ধারিত নয় কর্মস্থল: দেশের যেকোনো স্থান বেতন: আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন আবেদনের সময়সীমা: ২২ ডিসেম্বর, ২০২৫
লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শহরটির দক্ষিণাঞ্চলীয় এলাকায় চালানো এই হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হায়সম আলী তাবাতাবাই নিহত হয়েছেন। এই ঘটনায় সাম্প্রতিক উত্তেজনা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, রোববার বৈরুতের দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় তাবাতাবাইসহ অন্তত পাঁচজন নিহত হন। সংগঠনের সশস্ত্র শাখার চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা তাবাতাবাইয়ের মৃত্যুর বিষয়টি পরে হিজবুল্লাহর এক বিবৃতি থেকে নিশ্চিত করা হয়। বিবৃতিতে তাকে “মহান কমান্ডার” হিসেবে উল্লেখ করা হলেও সংগঠনের ভেতরে তার সুনির্দিষ্ট পদ উল্লেখ করা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে,…
প্রথম বারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলবে বাংলাদেশ। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ার আসরে খেলার জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে ঋতুপর্ণা-রুপনারা। সিডনিতে খেলার আগে সেখানে ‘ক্লোজ-ডোর’ ম্যাচ খেলার ইঙ্গিত দিলেন বাফুফে সভাপতি তাবিথ আ্উয়াল। প্রথমবারের মতো মেয়েদের আবাসিক ক্যাম্প করা হয় ঢাকার বাইরে। দুই দফায় চট্টগ্রামে দক্ষিণ কোরিয়ার ইপিজেডে আফঈদা খন্দকারদের নিয়ে নিবিড় ক্যাম্প করেন হেড কোচ পিটার বাটলার। আগামী বছর অস্ট্রেলিয়া যাওয়ার আগে আরও কিছু পরিকল্পনার কথা জানান তাবিথ আউয়াল। রবিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ‘মিশন অস্ট্রেলিয়া’ নিয়ে তিনি বলেন, ‘মিশন অস্ট্রেলিয়ার আসল প্রস্তুতি ভিত্তি করবে আমাদের ম্যাচ খেলার ওপর। জাতীয় দল যত বেশি ভালো মানের ফ্রেন্ডলি ম্যাচ…
আন্দোলনের মধ্যেই সরকারি কর্মকমিশনের (পিএসসি) পূর্ব নির্ধারিত সময়ে আগামী ২৭ নভেম্বর থেকে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে। রবিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, এই বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ২৭ নভেম্বর। তবে এ পরীক্ষা পিছিয়ে ‘যৌক্তিক সময়ে’ নেওয়ার দাবিতে টানা আন্দোলন করছেন কিছু চাকরিপ্রার্থী। সর্বশেষ শনিবার (২২ নভেম্বর) ও রবিবার (২৩ নভেম্বর) রাজশাহী-ময়মনসিংহে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন। এতে টানা ৬-৭ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপরও পরীক্ষা পেছানো না হলে অনশনের হুঁশিয়ারি দেন তারা। এ অবস্থায় আজ রাতে নিজেদের অবস্থান পরিষ্কার করে বিজ্ঞপ্তি দেয় পিএসসি। এতে বলা হয়, এ পরীক্ষা…
