Author: অনলাইন ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে ‘এ’, ‘বি’, ‘সি’ এই তিন ক্যাটাগরিতে জেলা নির্ধারণ করে লটারির মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে। এতে মেধাবীরা কেউ বাদ পড়েননি। ওসিদেরও লটারির মাধ্যমে নিয়োগ করা হবে।” বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘লটারির মাধ্যমে এসপি নিয়োগের কারণে মেধাবীরা সুযোগ পেয়েছে।’ তিনি আরও বলেন, ‘সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। সমাজ থেকে দুর্নীতি কমানো সম্ভব হয়নি। তবে সরকার কমাতে চেষ্টা করে যাচ্ছে। সড়কে চাঁদাবাজি বন্ধ করা যায়নি, কিন্তু কমানোর চেষ্টা করা হচ্ছে।’
জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। ফলে এখন থেকে আগামী ৩০ দিনের মধ্যে তাদের আপিল করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরি আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। দুটি অভিযোগে এ রায় ঘোষিত হয়। অভিযোগ-১, তিনটি কাউন্ট। কাউন্ট-১: ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকার বলে উস্কানিমূলক বক্তব্য দেন।…
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। ভারতে পাঠানো চিঠির উত্তর এখনো আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আসবে বলে আশাও করে না ঢাকা- এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। কোন প্রক্রিয়ায় ভারতে চিঠি পাঠানো হয়েছে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, নোট ভারবাল (চিঠি) আমাদের মিশনের মাধ্যমে ওদের (ভারতের) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা। উপদেষ্টার জবাবের পরিপ্রেক্ষিতে এক সাংবাদিক জানতে চান- উত্তর এত তাড়াতাড়ি আশা করেন না কেন? জবাবে তিনি বলেন, এত তাড়াতাড়ি উত্তর,…
টি–টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার বলতে যে নামগুলো সবার আগে আসে হার্দিক পান্ডিয়া, সাকিব আল হাসান, সিকান্দার রাজা, আন্দ্রে রাসেল কিংবা গ্লেন ম্যাক্সওয়েল। তাদেরই ছাপিয়ে গেলেন এক ক্রিকেটার। সেই কীর্তি যাদের কেউ পারেননি, সেটাই করে দেখালেন মালয়েশিয়ার তরুণ তারকা ভিরানদীপ সিং। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরল এক ডাবলের রেকর্ড গড়লেন মালয়েশিয়ার এই অলরাউন্ডার। ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনি ছুঁলেন ৩ হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলক মিনি এসইএ ক্রিকেট টুর্নামেন্টে বাহরাইনের বিপক্ষে বাঁহাতি অর্থোডক্স স্পিনে ৩ উইকেট নিয়ে একশ উইকেট পূর্ণ করেন ভিরানদীপ। তার দারুণ অলরাউন্ড নৈপুণ্যে মালয়েশিয়া ম্যাচটি জিতে নেয় ৪ উইকেটে। ব্যাট হাতে ভিরানদীপ করেন ২৩ রান। চলতি বছরের জুলাইয়েই ভিরানদীপ পা…
গণভোটের ব্যালটপত্র জাতীয় নির্বাচনের ব্যালটপত্র থেকে ভিন্ন রঙের হবে। আগামী বুধবারের মধ্যে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে বলে মঙ্গলবার (২৫ নভেম্বর) জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের সভায় গণভোট অধ্যাদেশ অনুমোদনের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। আসিফ নজরুল বলেন, গণভোটে একটি প্রশ্ন থাকবে, যার উত্তরে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’-এ ভোট দেবেন। গণভোট অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সময়ে। ভোটাররা যাতে বিভ্রান্ত না হন, সে জন্যই ব্যালটপত্রের রঙ ভিন্ন করা হচ্ছে। তিনি আরও বলেন, সংসদ নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররাই গণভোটের দায়িত্ব পালন করবেন।…
চট্টগ্রাম বন্দরে চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি থেকে অক্টোবর) কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ওই সময়ের মধ্যে ২৮ লাখ ৪৯ হাজার ৫৪২ টিইইউএস কনটেইনার, ১১ কোটি ৫০ লাখ ৬৭ হাজার ২০০ মেট্রিক টন কার্গো এবং ৩ হাজার ৫৫২টি জাহাজ হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪ দশমিক ৮৭ শতাংশ, ১২ দশমিক ৬৪ শতাংশ কার্গো হ্যান্ডলিং এবং ১০ দশমিক ৯৭ শতাংশ জাহাজ হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বিগত বছরের তুলনায় একই সময়ে এবার ১ লাখ ৩২ হাজার ৩২৮ টিইইউএস কনটেইনার, ১ কোটি ২৯ লাখ ৮ হাজার ১৭৪ মেট্রিক টন কার্গো এবং ৩৫১টি জাহাজ বেশি হ্যান্ডলিং হয়েছে। সোমবার চট্টগ্রাম…
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে চলছে। সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে। কোনোরকম ঝামেলা ছাড়াই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এমন কোনও পরিবেশ নেই, যাতে নির্বাচন ব্যাহত হতে পারে।’ মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে সরকার। রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করেছে। দেশে নির্বাচনের আবহাওয়া তৈরি হয়েছে।’ তিনি বলেন, ‘গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন রক্ষায় আইনজীবীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিএনপি স্রোতস্বতী নদীর মতো। প্রতিটি আসনে চার থেকে…
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
যে সিনেমার মাধ্যমে সাফল্যের দেখা পান ধর্মেন্দ্র পর্দায় তিনি ছিলেন জাঁদরেল অ্যাকশন হিরো, অথচ ব্যক্তিগত জীবনে পুরোদস্তুর রোমান্টিক। দীর্ঘ ছয় দশকের বর্ণিল ক্যারিয়ার শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ধর্মেন্দ্র। বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত ধর্মেন্দ্রর প্রয়াণে আজ শোকস্তব্ধ গোটা ভারত। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনও ছিল তুমুল চর্চিত। ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ধর্মেন্দ্রর। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে তার প্রথম ছবি। ১৯৬৫ সাল পর্যন্ত প্রায় ২০টিরও বেশি সিনেমায় অভিনয় করলেও তার কোনোটিই ব্যবসায়িক সাফল্য পায়নি। কিন্তু হাল ছাড়েননি এই পাঞ্জাবি তরুণ। ১৯৬৬ সালে মীনা কুমারীর বিপরীতে ‘ফুল অউর পাত্থর’ ছবির মাধ্যমে প্রথমবারের…
বিশ্বজুড়ে ফুটবলের অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে ফিফা। সৌদি আরবের সরকারি সংস্থা ‘সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট’-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ফুটবলের সর্বোচ্চ এই নিয়ন্ত্রণ সংস্থা। এই চুক্তির আওতায় বিশ্বব্যাপী স্টেডিয়াম ও অন্যান্য ক্রীড়া অবকাঠামো নির্মাণে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার (প্রায় ১২ হাজার কোটি টাকা) পর্যন্ত অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সোমবার এক ঘোষণায় ফিফা জানায়, এই অংশীদারত্বের মূল লক্ষ্য হলো আধুনিক মাল্টি-স্পোর্টস ভেন্যু বা স্টেডিয়াম ডিজাইন, অর্থায়ন ও নির্মাণে বিভিন্ন দেশের সরকারকে সহায়তা করা। চুক্তির অধীনে স্টেডিয়াম নির্মাণ ও সংস্কারের জন্য ‘ডিসকাউন্টেড লোন’ বা সহজ শর্তে ঋণ দেওয়া হবে। তবে এই ঋণ বিতরণের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোকে সর্বোচ্চ…
