Author: অনলাইন ডেস্ক
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। এ নিয়ে গতকাল মধ্যরাত ৩টার পর থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত, অর্থাৎ প্রায় ১৩ ঘণ্টার ব্যবধানে দেশে তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনগুলোর মাত্রা ছিল মাঝারি বা হালকা। এর মধ্যে প্রথম ভূমিকম্প অনুভূত হয় গতকাল মধ্যরাতে। রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট এ ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজার জেলার টেকনাফ শহর। এরপর রাত ৩টা…
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে করা তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাত বছর করে মোট ২১ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া পৃথক দুই মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। গত ২৩ নভেম্বর এ মামলায় দুদক ও কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য (স্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এরপর আদালত রায়ের জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন।…
পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে প্রবল হিমেল হাওয়া আর উচ্চ আর্দ্রতার কারণে পুরো জেলা জুড়ে শীতের প্রকোপ বেড়ে যায়। সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যদিও এটি আগের দিনের তুলনায় সামান্য বেশি, তবে শীতের তীব্রতা কমেনি—বরং বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশে পৌঁছানোয় শীত আরও বেশি অনুভূত হয়েছে। ভোর থেকে শুরু হওয়া ঠান্ডা বাতাসে জনজীবনে শীতের উপস্থিতি স্পষ্ট হলেও সকাল বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে দেখা মেলে হালকা রোদের। এর আগের দিন, গতকাল বুধবার (২৬ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ…
হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। গতকাল বুধবার আগুন লাগার ঘটনা ঘটে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে যায়। এরপর তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত ওই কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে। সংবাদমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার সকালে জানিয়েছে, ফায়ার সার্ভিস ৪৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে। এরমধ্যে ৪০ জন ঘটনাস্থলে এবং চারজন হাসপাতালে মারা গেছেন। এছাড়া গুরুতর অবস্থায় আছেন আরও ৪৫ জন। আগুনের মাত্রা এত…
বঙ্গোপসাগর, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর ও ভুটানে হালকা মাত্রার তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দিনগত রাত ২টা ৫৯ মিনিটে বঙ্গপোসাগরে ৪ মাত্রায় ও বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪২ মিনিটে মণিপুরের নোনি জেলায় ৩ দশমিক ৫ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। আর বুধবার রাত ১১টা ৩২ মিনিটে ৩ মাত্রার ভূমিকম্প হয় ভুটানে। ভারতীয় মণিপুরের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল স্থলভাগে। তবে স্থানীয়ভাবে কম্পন অনুভূত হলেও, মাত্র কম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। এদিকে, উপকূল থেকে দূরে সমুদ্র এলাকায় কেন্দ্রস্থল হওয়ায় বঙ্গোপসাগরে হওয়া ভূমিকম্পের প্রভাব বাংলাদেশ কিংবা ভারতের কোনো উপকূলীয় অঞ্চলে পড়েনি। এদিকে, মণিপুরে ভূমিকম্প হওয়ার পর বাংলাদেশের…
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারে আছেন বলে জানিয়েছে রাওয়ালপিন্ডির এ কারাগারের কর্তৃপক্ষ। এছাড়া তিনি সুস্থ আছেন বলেও জানিয়েছে তারা। গতকাল বুধবার গুজব ছড়ায় ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে গোপনে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এর জবাবে এক বিবৃতিতে আদিয়ালা কারা কর্তৃপক্ষ বলেছে, “আদিয়ালা থেকে তাকে অন্যত্র সরানোর খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতার খবর ভিত্তিহীন এবং তার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে।” ২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন মামলা দেওয়া হয়। এছাড়া সেনাবাহিনীর সদরদপ্তরে হামলা, রাষ্ট্রের গোপন নথি ফাঁসের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। অনেক নাটকিয়তার…
তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রীম পিএলসি-এর বক্তব্য-The Business Standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে “ত্রী সন্তানসহ লাভেলো আইসক্রীমের এমডি একরামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা” শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রসঙ্গে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রীম পিএলসি-এর বক্তব্য জানতে চাওয়া হলে কোম্পানীর এমডি জনাব মোঃ একরামুল হক জানান যে, তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রীম পিএলসি ব্যবসার প্রয়োজনে সীমান্ত ব্যাংক পিএলসি থেকে ঋণ সুবধা গ্রহণ করে। তবে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশেষভাবে ২০২৩ সালের পর থেকে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাওয়ার কারণে ব্যবসায় চরম মন্দা সত্ত্বেও তার কোম্পানী সীমান্ত ব্যাংকে নিয়মিতভাবে ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যহত রাখে। পরবর্তীতে…
হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় কয়েকটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটনা ঘটেছে বলে হংকংয়ের সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন। স্থানীয় সময় রাত সোয়া ৮টার দিকে হংকংয়ের ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা চৌ উইং-ইন বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলনে হতাহতের ওই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ফায়ার সার্ভিস বিভাগ অগ্নিকাণ্ডস্থল থেকে মোট ২৮ জনকে উদ্ধার করেছে। এর মধ্যে ৯ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া ছয়জনের মধ্যে আরও চারজন পরে মারা গেছেন। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা বলছে একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে জেনোসাইড হবে। জেনোসাইড মানে গণহত্যা। ১৯৭১ সালের গণহত্যায় দলটি সহযোগী ছিল। আজকের বাংলাদেশে সেই ধরনের গণহত্যা ঘটানোর কোনো সুযোগ নেই।’ বুধবার বাদ মাগরিব দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসবিচ বলেন, ‘আমরা আমাদের নেতার পক্ষে, সত্য ও ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে। আমরা অন্যায় ও অবিচারকে দমনের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করি। এই নির্বাচনের মাধ্যমে আমরা আবারও প্রমাণ করতে চাই—বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই মিলেই আমরা একসঙ্গে শান্তিতে…
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ২০ জন বিচারপতি নিয়োগের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ২০ জন বিচারপতি নিয়োগের উদ্দেশ্যে গত ২৬ নভেম্বর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সুপ্রিম জুডিসিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নির্ধারিত ফরমে প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৭ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক…
