Author: আন্তর্জাতিক ডেস্ক
অবৈধভাবে বসবাসের অভিযোগে আরও ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ফেরত পাঠানো এই কর্মীদের মধ্যে ২৬ জনই নোয়াখালীর বাসিন্দা। বাকিরা এসেছেন দেশের অন্য জেলা থেকে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিমানবন্দরে অবতরণের পর ব্র্যাকের পক্ষ থেকে পরিবহনসহ প্রয়োজনীয় জরুরি সহায়তা দেওয়া হয়। বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরত আসা ৩৯ জনের মধ্যে ২৬ জন নোয়াখালীর। এছাড়া কুমিল্লা, সিলেট, ফেনী ও লক্ষ্মীপুরের দুজন করে এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদীর একজন করে আছেন। চলতি বছর এখন পর্যন্ত ১৮৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানায়, ফেরত আসা…
প্রতিদিনই বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে। কিন্তু দাম ক্রেতার নাগালে আসছে না। বাজারে নতুন বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি ও শালগম বিক্রি হচ্ছে গত বছরের এই সময়ের চেয়ে বেশি দামে। শুক্রবার রাজধানীর রামপুরা, মালিবাগ, শান্তিনগর ও সেগুনবাগিচা বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বিক্রেতাদের দাবি, গত অক্টোবরের বৃষ্টিতে সারাদেশে শীতকালীন সবজির উৎপাদন বিঘ্নিত হয়েছে। কোথাও কোথাও আবার সবজির জমিও নষ্ট হয়েছে। বর্তমানে স্থানীয় পর্যায়েও সবজির দাম চড়া। যদিও এখন খুচরা বাজারগুলোতে সব ধরনের শীতের সবজিতে ভরপুর। শিম, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, শালগমের সঙ্গে টমেটো, গাজর, মিষ্টিকুমড়া, পালং শাক, লাউ, মুলা সবই রয়েছে। তবে এসব সবজির দামে সন্তুষ্ট হতে…
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব করেছে, তা ভবিষ্যৎ চুক্তির ভিত্তি হতে পারে। তবে একই সঙ্গে তিনি ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন— দখল করা অঞ্চল থেকে কিয়েভ সেনা না সরালে রুশ সেনারা জোর করেই আরও ভূখণ্ড দখল করবে। বৃহস্পতিবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পুতিন জানান, আগামী সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মস্কো সফরে যাবে। তিনি বলেন, ‘ক্রেমলিন গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত।’ এই বিষয়ে সিএনএন জানিয়েছে, দ্রুত কোনো অগ্রগতির সম্ভাবনা খুবই কম। কারণ পুতিন আবারও তার সর্বোচ্চ দাবিটিকেই সামনে এনেছেন। তিনি ইউক্রেনের সেনাদের দখলকৃত অঞ্চল থেকে পুরোপুরি…
যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৯টি দেশের নাগরিকদের ইস্যু করা গ্রিন কার্ড পুনরায় পরীক্ষা করা হবে বলে ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার প্রধান জোসেফ এডলো বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে “উদ্বেগজনক সব দেশের প্রতিটি বিদেশির প্রতিটি গ্রিন কার্ডের পূর্ণমাত্রার, কঠোর পুনর্মূল্যায়ন” পরিচালনার নির্দেশ দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। দেশের একটি তালিকা বিবিসি চাইলে, সংস্থাটি হোয়াইট হাউজের জুন মাসের এক ঘোষণার দিকে ইঙ্গিত করে, যেখানে আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান, সোমালিয়া ও ভেনেজুয়েলার নাম ছিল। বুধবার ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ডকে গুলি করার পর এই ঘোষণা দিল মার্কিন সরকার। প্রশাসনের দাবি, সন্দেহভাজন ব্যক্তি হচ্ছে আফগান অভিবাসী রহমানউল্লাহ লাখানওয়াল, যিনি…
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় একটি ফুটবল ম্যাচের পর ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির ঘরোয়া প্রতিযোগিতার একটি ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়, কোচ ও সহকারীদের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ার গ্যাস ব্যবহার করতে হয়। ঘটনায় মোট ১৭ জনকে লাল কার্ড দেখানো হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্লুমিং ও রিয়াল অরুরো । দ্বিতীয় লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও প্রথম লেগে ২-১ গোলে জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালে ওঠে ব্লুমিং। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরপরই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত সহিংস সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে ঘুষি, ধাক্কাধাক্কি ও লাথালাথিতে…
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এ পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি-৩ এ এসব তথ্য জানানো হয়।আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় (৬.৮° উত্তর অক্ষাংশ এবং ৮১.৮° পূর্ব দ্রাঘিমাংশ) ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এ পরিণত হয়েছে। এতে বলা হয়, ঘূর্ণিঝড়টি ২৭ নভেম্বর ২০২৫ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০৪০ কিমি…
প্রথমবারের মতো কমেডিয়ান চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এবার তিনি স্ট্যান্ডআপ কমেডিয়ান। মানুষকে হাসিয়ে জীবিকা নির্বাহ করেন। ওটিটি প্ল্যাটফর্ম চরকি অরিজিনাল ফিল্ম ‘ডিমলাইট’-এ নতুন রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। এটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন। সহ-প্রযোজনায় রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল। গেল ২০ নভেম্বর চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছিল , ‘মোশাররফ করিম চরকিতে ফিরছেন আরও একটি নতুন রূপে! কিন্তু কী নিয়ে?’ দর্শকদের আগ্রহ মেটাতে ২৩ নভেম্বর আরেকটি পোস্টে জানানো হয়, ‘লাইফটাই একটা জোক, আর সবচেয়ে বড় জোক মিডলাইফ ক্রাইসিস।’ এই দুটি পোস্ট থেকে ডিমলাইট ফিল্মটি নিয়ে ধারণা করা যায়। সেনসেশন কনডমস প্রেজেন্টস এই সিনেমাতে কমেডিকে আশ্রয় করে একজন…
আগামী ১৪ ডিসেম্বর দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদেরট উদ্দেশ্যে ‘বিদায়ী অভিভাষণ’ প্রদান করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এরপর ২৭ ডিসেম্বর অবসরে যাবেন তিনি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এমন তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, আগামী ১৪ ডিসেম্বর বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের জেলা আদালতসমূহে কর্মরত উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ অধিবেশনের আয়োজন করা হয়েছে। ওই অধিবেশনে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে বিদায়ী অভিভাষণ প্রদান…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চূড়ান্ত প্রস্তুতিমূলক বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওই বৈঠক শেষে ইসির সচিব আখতার আহমেদ জানিয়েছেন, অপতথ্য প্রতিরোধ ও গণমাধ্যম পর্যবেক্ষণে একটি বিশেষ সাইবার নিরাপত্তা সেল গঠন করা হবে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে করা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবও উপস্থিত ছিলেন। ইসি সচিব বলেছেন, নির্বাচনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকির মূল দায়িত্বে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিশন সামগ্রিক সমন্বয় করবে এবং কাজের সুবিধার্থে একটি পর্যবেক্ষণ সেলও থাকবে। সেলের প্রতিনিধিত্ব সংশ্লিষ্ট বাহিনীগুলোর প্রস্তাব অনুযায়ী নির্ধারণ করা হবে তিনি জানান, অপতথ্য ও গুজব…
শাটডাউনে যাওয়ার ঘোষণা দিলেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রবিবারের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ১ ডিসেম্বর থেকে সাতশ সরকারি স্কুলে এই কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার এ ঘোষণা দেন মাধ্যমিক শিক্ষক নেতারা। জানা গেছে, নবম গ্রেডে বেতন নির্ধারণ, দ্রুত স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতর গঠনসহ চার দাবি করে আসছিলেন শিক্ষকরা। আজ তারা সকাল থেকে রাজধানীর আব্দুল গণি রোডে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের কার্যালয় শিক্ষা ভবন চত্বরে অবস্থান নেন। শিক্ষকরা বলছেন, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে এসেছেন। এর আগেও বেশ কয়েকবার এজন্য আন্দোলন করেছেন। তবে এবার দাবি আদায় করে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরবেন বরে জানান তারা। মাধ্যমিকের শিক্ষকদের দাবিসমূহ হলো-…
