Author: অনলাইন ডেস্ক

খুলনায় আদালতের সামনে দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম – ফজলে রাব্বি রাজন এবং হাসিব। তারা সোনাডাঙ্গা থানায় একটি অস্ত্র মামলার আসামি ছিলেন। এদের মধ্যে হাসিব ঘটনাস্থলে নিহত হন। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে রাজনের মৃত্যু হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অন্যজন নিহতের খবর নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইএমও। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আসামিরা আজ রোববার দুপুরে আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে খুলনা মহানগর আদালত থেকে বের হলে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র…

Read More

কক্সবাজারের টেকনাফ থেকে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক ডেলিভারি দিতে এসে চার রোহিঙ্গা যুবক পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এ সময় তাদের পেটের ভেতর ক্যাপসুল বানিয়ে রাখা সাত হাজার ৮০০ পিস ইয়াবা ডাক্তারের সহায়তায় উদ্ধার করা হয়। ‎ ‎শনিবার দুপুরে জেনেভা ক্যাম্পের পাশে মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। ‎ ‎গ্রেফতারকৃত চার রোহিঙ্গা যুবক হলো— সাদেক (২৪), রমজান (২৫), সৈয়দ নুর (২৫) ও নাসির উদ্দিন (১৯)। ‎বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিশেষ কৌশলে ইয়াবা বহন করে জেনেভা ক্যাম্প এলাকায় প্রবেশ করার চেষ্টা করে চার রোহিঙ্গা পাচারকারী। আমাদের…

Read More

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় শ্রীলঙ্কায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে প্রাকৃতিক এই বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে পৌঁছেছে। এছাড়া এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৭৬ জন। সরকার প্রাকৃতিক এই বিপর্যয় মোকাবিলায় শনিবার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) বলেছে, বৈরী আবহাওয়ায় দেশজুড়ে ১৫ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস এবং ৭৮ হাজার মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। টানা এক সপ্তাহের প্রবল…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো ধরনের বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমানের প্রত্যাবর্তন বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা বা আপত্তি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি লিখেছেন, ‘এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি-নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই।’ শফিকুল আলম তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া কামনাও করেছেন।…

Read More

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা নিয়ে বলেছেন, ‘সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাংখা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে’, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রাণাধীন নয়। শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এ কথা বলেন। তিনি লেখেন, ‘সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের প্রতি…

Read More

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক অসুস্থতা নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ এ তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেছেন , একটা অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে তিনি আজকের এই অবস্থায় অসুস্থ হয়েছেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাবেক সভাপতি এ বি এম রফিকুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, রূপসী বাংলা-২০২৫ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আহ্বায়ক নাসিম শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম প্রমুখ। তিনি বলেন, গতকাল রাত একটার…

Read More

প্রাচীন গ্রিস এবং রোমের সমাজ ও সংস্কৃতিতে কালো গোলাপকে শক্তি এবং কুসংস্কারের প্রতীক হিসেবে দেখা হতো। সময়ের সাথে সাথে এর প্রতীকী অর্থ বদলাতে শুরু করে। কালো গোলাপ রহস্য, পুনর্জন্ম এবং বিদায়ের প্রতীক হিসেবে পরিচিতি লাভ করে। বর্তমানে, এটি গভীর এবং স্থায়ী প্রেমের প্রতীক হিসেবে বিবেচিত হয়। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, প্রকৃত কালো গোলাপ নেই। যেগুলিকে ‘কালো গোলাপ’ বলা হয়, সেগুলি আসলে গাঢ় লাল বা বেগুনি রঙের হয়, যা নির্দিষ্ট আলোতে কালো দেখায়। তুরস্কের হাফেটি নামক একটি ছোট শহরে এক বিশেষ জাতের গোলাপ পাওয়া যায়। যা ঋতু পরিবর্তনের সাথে সাথে গাঢ় মেরুন থেকে প্রায় কালো রঙ ধারণ করে। এই ‘হাফেটি কালো গোলাপ’…

Read More

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সপ্তাহজুড়ে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৪ হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৪২ জন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিএনপিবির প্রধান সুহারিয়ানতো বলেন, পুরো উত্তর সুমাত্রা প্রদেশে এখন পর্যন্ত ১১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৪২ জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তিনি একক নামেই পরিচিত। তিনি জানান, আরও ৩৫ জন মারা গেছেন আচেহ প্রদেশে এবং পশ্চিম সুমাত্রায় প্রাণহানি হয়েছে ২৩ জনের। দেশজুড়ে বন্যা ও ভূমিধসের পরিস্থিতি এখনও জটিল হয়ে আছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন।

Read More

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি ব্যাংকটি ফরেন এক্সচেঞ্জ অফিসিয়াল পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২৭ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৩ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এক নজরে আইসিবি ইসলামিক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রতিষ্ঠানের নাম : আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড চাকরির ধরন : বেসরকারি চাকরি প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫ পদ : ১টি লোকবল : নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম : অনলাইন আবেদন শুরুর তারিখ : ২৭ নভেম্বর ২০২৫ আবেদনের শেষ…

Read More

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, পণ্য পরিবহন, থেকে শুরু করে প্রান্তিক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সব সেক্টর আজ ভয়ঙ্কর চাঁদাবাজির শিকার। শুক্রবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এমন মন্তব্য করেছেন। বিবৃতিতে বিভিন্ন পত্র পত্রিকার উদ্ধৃতি দিয়ে বলেন, গার্মেন্টস আমাদের বিরাট একটি রফতানিমুখী শিল্প। দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার সিংহভাগ যোগান আসে গার্মেন্টস শিল্প থেকে। বর্তমানে গামেন্টসসহ কল কারখানাগুলো চাঁদাবাজদের হুমকির কাছে খুব অসহায়। প্রতিবাদ করলেই কারখানা বন্ধ ও হত্যার হুমকি দেয়া হচ্ছে, হামলা করা হচ্ছে। ফ্যাসিস্ট তকমা দিয়ে মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয়ও দেখানো হচ্ছে। এভাবে ঢাকাসহ ঢাকার বাইরের এলাকা থেকে প্রতিদিনই চাঁদাবাজির খবর পাওয়া যাচ্ছে।…

Read More