Author: আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে, শত শত মানুষ এখনো নিখোঁজ। ঘূর্ণিঝড় সেনইয়ারের প্রভাবে সৃষ্ট ভয়াবহ এই বন্যা ও ভূমিধসে দেশটির সুমাত্রা দ্বীপে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। নিখোঁজ মানুষদের অনেকেই ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় এক সপ্তাহ ধরে চলা প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল ও ঝড়ো হাওয়ায় পুরো অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তাপানুলি ও সিবোলগা এলাকা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে সহায়তা পৌঁছাতে পারছে না। এ দু’টি এলাকায় জরুরি সহায়তা ও উদ্ধার কার্যক্রমে জোর দিতে হবে…
লা লিগায় টানা তৃতীয় ম্যাচে পয়েন্ট খোয়ালো রিয়াল মাদ্রিদ। রবিবার জিরোনার সঙ্গে ১–১ ড্র করে হারিয়েছে তারা। বার্সেলোনা আলাভেসকে হারিয়ে আগেই তালিকার শীর্ষে উঠেছিল; রিয়ালের ড্রয়ে দুই দলের ব্যবধান এখন এক পয়েন্ট। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই জিরোনাকে এগিয়ে দেন আজেদ্দিন উনাহি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে ম্যাচে ফেরান কিলিয়ান এমবাপে। ড্রয়ের ফলে আবারও চাপ বেড়েছে রিয়াল কোচ জাবি আলোনসোর ওপর। সম্প্রতি তার ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আলোনসো সংবাদ সম্মেলনে বললেন, “আমরা এখনও শীর্ষের লড়াইয়ে আছি। লিগ অনেক লম্বা, সবকিছুই খুব কাছাকাছি। ছেলেদের প্রতিক্রিয়া ভালো লেগেছে। জিততে পারিনি, কিন্তু খুব কাছে ছিলাম।” আগামী বুধবার টানা চতুর্থ অ্যাওয়ে…
বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার দাবি দীর্ঘদিনের। বিশেষ করে নির্বাহী বিভাগ থেকে বিচারাঙ্গণকে পৃথক করে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে তিন দশক ধরেই চলছে নানা আলোচনা। অবশেষে বিচার বিভাগের নিয়ন্ত্রণ এখন সুপ্রিম কোর্টের হাতে থাকছে। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশে রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ত মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার দাবি দীর্ঘদিনের। বিশেষ করে নির্বাহী বিভাগ থেকে বিচারাঙ্গণকে পৃথক করে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে তিন দশক ধরেই চলছে নানা আলোচনা। অবশেষে বিচার বিভাগের নিয়ন্ত্রণ এখন সুপ্রিম কোর্টের…
চীনের বাড়তে থাকা সামরিক কার্যক্রমের চাপ সামলাতে তাইওয়ান এখন বেসামরিক খাতকে প্রতিরক্ষায় যুক্ত করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে সাইবার নিরাপত্তা, তথ্য বিশ্লেষণ, নজরদারি ও লজিস্টিক সহায়তার মতো কাজে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে বহুদিন ধরে প্রচলিত এই সহযোগিতা তাইওয়ানে এখন নতুন বাস্তবতা তৈরি করছে। দেশটি জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে ব্যয় জিডিপির ৫ শতাংশে তোলা হবে এবং অতিরিক্ত আরও ৪০ বিলিয়ন ডলার খরচ করে আধুনিক সরঞ্জাম কেনা হবে—যার বড় অংশ আসবে যুক্তরাষ্ট্র থেকে। এপেক্স অ্যাভিয়েশন চাইছে নিজেরাই নজরদারির কাজ চালাবে এবং প্রয়োজন হলে সরকারকে সরঞ্জাম হস্তান্তর করবে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান উইলসন কাও বলেছেন, ‘চীনের মহড়া এখন অনেক ঘনঘন এবং…
দেশের উচ্চ আদালত সহ নিম্ন আদালতে পাহাড় সম মামলা বিচারাধীন রয়েছে। এ অবস্থা এক দিনে বা এক বছরে হয় নি। বহুবছরের পঞ্জীভুত সমস্যা বর্ধিত হয়ে বর্তমানে এই অসহনীয় পরিস্থিতিতে পৌছেছে। শহর সম্প্রৃসারনের ফলে সরকার কর্তৃক জমি অধিগ্রহণ ,জমির মৃুল্য বৃদ্ধি , জেলা হতে অসংখ্য লোকের ঢাকায় আগমনের ফলে বাসস্থানের চরম অভাব ,অগ্রক্রয় বৃদ্ধি সামন্য জমি যার জন্য আগে আদৌ কোন চিন্তা না থাকলেও জমির মুল্য বৃদ্ধি বাড়ায় কারনে প্রচুর ফৌজদারি ও দেওয়ানি মামলার উদ্ভব হতে থাকে। এরই ধারাবাহিকতায় দেশের উচ্চ আদালত ও নি¤œ আদালতে মামলার পাহাড় ক্রমশই বাড়ছে। দীর্ঘসূত্রিতা, বিচারক সংকট ও নতুন মামলার প্রবাহে বিচারপ্রার্থীদের ভোগান্তি চরমে উঠেছে। তবে…
বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। ব্যক্তিগত জীবনে ভিন্ন পথে হাঁটলেও পর্দায় তাদের রসায়ন আজও বলিউডের অন্যতম আকর্ষণ। পর্দায় আবার তাদের একসাথে দেখতে পাওয়া ভক্তদের দীর্ঘদিনের ইচ্ছে। এবার ভক্তদের জন্য রয়েছে সুখবর। দশ বছর পর আবারও পর্দায় একসাথে দেখা যাবে এই জুটিকে। বলিউড মাতানো এই জুটি শেষবার একসঙ্গে কাজ করেন ২০১৫ সালের ‘তামাশা’ সিনেমায়। নির্মাতা অয়ন মুখার্জি তার নতুন ছবিতে আবার জুটিবদ্ধ করছেন রণবীর-দীপিকাকে। অয়ন এর আগে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’তে এই জুটিকে নিয়ে সুপারহিট সিনেমা তৈরি করেছিলেন। নতুন সিনেমাটির গল্প নির্মিত হচ্ছে ১৯৫৬ সালের ক্ল্যাসিক ‘চোরি চোরি’ সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে। সিনেমাটি পরিচালনা করেছিলেন রাজ কাপুর। আধুনিকতার…
তিন দফা দাবিতে লাগাতর কর্মবিরতি করছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তারা আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় সাময়িক বা বার্ষিক পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন। তবে শিক্ষকদের বর্জনের মধ্যেও সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে পরীক্ষা গ্রহণে কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।রবিবার অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসানের সই করা চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। চিঠিটি সব বিভাগীয় উপ-পরিচালক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। গত ২৭ নভেম্বর প্রাথমিক দাবি বাস্তবায়ন পরিষদের নেতাদের…
বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রোববার দুপুর ২টার দিকে ফায়ার অ্যালার্ম বাজতে থাকে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সচিবালয়ের নতুন ভবনে আগুন লেগেছিলো। দুপুর ২টার দিকে সচিবালয় জনপ্রশাসনের ১০ম তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ৩ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ভবন থেকে নেমে আসা ব্যক্তিরা জানান, ঘটনাটি ভবনের ১০তম তলায় ঘটে। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিউল নামের এক কর্মকর্তা বলেন, হঠাৎ করেই ফায়ার হুইসেল বাজতে…
জোট প্রার্থীদের দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করা রিটের শুনানি সোমবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা রিট শুনানির জন্য আগামীকাল সোমবার দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাহেদুল আজম। এর আগে গত ২৬ নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়। রিটে নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও, ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে,…
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন মারা গেছেন এবং অন্তত ১০ জন আহত হন। রবিবার সাড়ে ১১টার দিকে ১৬ শতক জমিকে কেন্দ্র করে আলতাফ হোসেন ও এরশাদ আলীর পক্ষের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে নিহত হন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী (৪২), মানিকের বোন কুলছুম বেগম (৫৫) এবং বাচ্চা মিয়ার ছেলে কাওছার মিয়া। দুজন ঘটনাস্থলেই এবং একজন হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আহত ১০ জনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য…
