Author: আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ধমান ও অবৈধ হুমকি প্রতিহত করতে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রবিবার ওপেকভুক্ত দেশগুলোর উদ্দেশে পাঠানো এক চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার তেলের মজুদ দখলের অভিযোগ এনেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন টেলেসুরে প্রকাশিত চিঠির ভাষ্য অনুযায়ী মাদুরো লিখেছেন, এই আগ্রাসন থামাতে আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা আশা করি। উৎপাদনকারী ও ভোক্তা উভয় দেশের জন্যই আন্তর্জাতিক জ্বালানি বাজারের ভারসাম্য এতে হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে ভেনেজুয়েলা তাদের ভূখণ্ড, জনগণ ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করে কঠোর সামরিক শক্তির ব্যবহারের বিষয়ে ওপেক ও বৃহত্তর জোট ওপেক প্লাসের কাছে আনুষ্ঠানিকভাবে…

Read More

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিলনাড়ু উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি বর্তমানে উত্তর দিকে অগ্রসর হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৪৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা…

Read More

বীমা খাতের উদ্যোক্তাদের নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে সরকার। ১০ বছরেরও বেশি সময় গ্রস প্রিমিয়ামে যে নিবন্ধন ফি হাজারে এক টাকা ছিল, এবার তা পাঁচ গুণ বাড়িয়ে পাঁচ টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিন ধাপে এ হার কার্যকর করার প্রস্তুতি চলছে। এ জন্য ‘বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা, ২০১২’ সংশোধন করে শিগগিরই প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। সংশোধিত প্রস্তাব অনুযায়ী- ২০২৬ ও ২০২৭ সালে বীমা কোম্পানিগুলোর গ্রস প্রিমিয়ামের বিপরীতে নিবন্ধন নবায়ন ফি হবে প্রতি হাজারে ২.৫ টাকা। আর ২০২৮ ও ২০২৯ সালে হবে ৪ টাকা এবং ২০৩০ সাল থেকে পরবর্তী সময়ে নিবন্ধন নবায়ন ফি দাঁড়াবে ৫ টাকা। বীমা…

Read More

তারেক রহমানের ফিরতে বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আসিফ নজরুল বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনও আইনি বাধা আছে কিনা, জানা নেই । যদি কোনও বাধা থাকে সেটা সংশ্লিষ্টদের জানালে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তার নিরাপত্তার ব্যপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা করব। তিনি আরও বলেন, তারেক রহমান কেন দেশে আসছেন না, এমন মন্তব্য আমরা অনেকেই করি। কিন্তু আমাকে কাছে মনে হয়, এ ধরনের প্রশ্ন করা খুবই অরুচিকর। এটা মা-ছেলের সম্পর্ক, এখানে বেগম খালেদা জিয়ার কোনও নির্দেশনা আছে…

Read More

বলিউডে তাঁর প্রায় চার দশকের জার্নি। কথা হচ্ছে বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের। এতগুলো বছরে ইন্ডাস্ট্রিকে তিনি উপহার দিয়েছেন অজস্র ভালো ভালো ছবি। কিন্তু এহেন বর্ষীয়ান অভিনেতার ছাত্রাবস্থা কেমন কাটতো? এবার তা নিয়েই সম্প্রতি এক পডকাস্টে মুখ খোলেন তিনি। সেইসময় ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্র অনুপম খের। তিনি নাকি একবার কৌতূহলের বশে গাঁজা ও ভাঙ সেবন করেছিলেন। আর তারপরই তাঁর নাকি মনে হয়েছিল সারা রাস্তাটা তাঁর সঙ্গে ছুটছে। তিনি প্রতিজ্ঞা করেন যে, আর কখনও কোনও নেশাদ্রব্য সেবন করবেন না। মজাচ্ছলে ছাত্রজীবনের এমন এক ঘটনা সকলের সঙ্গে ভাগ করে নিলেও তিনি যে নেশাদ্রব্য সেবন থেকে বিরত থাকার বার্তা দিয়েছেন তা ভালোভাবে স্পষ্ট।…

Read More

বিশ্ববাজারে বাংলাদেশের রফতানি সম্ভাবনা তুলে ধরতে ঢাকায় প্রথমবারের মতো সরকারি উদ্যোগে আয়োজন করা হচ্ছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’। তিন দিনব্যাপী এই প্রদর্শনী আয়োজন করেছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার শুরু হয়ে আগামী বুধবার পর্যন্ত রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সোমবার পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে “গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা” এর উদ্বোধন করেন বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘দ্রুত পরিবর্তনশীল বিশ্ব বাণিজ্যে রপ্তানি প্রবৃদ্ধি টেকসই করতে আমাদের পণ্যেকে বৈচিত্র্যময় করা, সরবরাহ ক্ষমতা বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক…

Read More

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বাধীন অংশ। সেইসঙ্গে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে রংপুর বিভাগের ৩৩টি আসনে প্রার্থী চূড়ান্ত করার জন্য শীর্ষ নেতাদের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এজন্য রংপুরের শীর্ষ নেতাদের ঢাকায় ডেকে নেওয়া হয়েছে। তাদের নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি নতুন প্রার্থী দেওয়াসহ বেশ কিছু ‘চমক আছে’ বললেন নেতারা। রবিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পার্টির জি এম কাদেরের অংশের একজন কো-চেয়ারম্যান ও তিন জন প্রেসিডিয়াম সদস্য। তারা জানিয়েছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং সারা দেশে সাংগঠনিক কর্মসূচি বিস্তার…

Read More

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ বছর, তার বোন শেখ রেহানার ৭ বছর ও রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই মামলার বাকি ১৪ আসামিকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রায় ঘোষণা করেন। আদালত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করেছেন, যা না দেওয়ার ক্ষেত্রে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন– জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক…

Read More

উত্তরের হিমালয় ঘেঁষা জেলা লালমনিরহাটে নেমেছে শীতের আগমনী বার্তা। হঠাৎ করেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো অঞ্চল। ভোর রাত থেকেই বইছে ঠান্ডা হাওয়া। এর মধ্যেই আজ ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ায় শীতের উপস্থিতি আরও প্রকট হয়েছে। ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত যেন বৃষ্টির মতোই পড়ছে শীত। সোমবার ভোরে সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম’সব জায়গায় কুয়াশার ঘনত্ব ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় পুরো জেলায় তৈরি হয় একেবারে শীতের আগমনী পরিবেশ। দৃষ্টিসীমা কমে যাওয়ায় দিনের বেলাতেও সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। এতে ভোরে কাজে বের হওয়া দিনমজুর,…

Read More

দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে । এই লটারি ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত এ আবেদন করা যাবে। এরপর ১১ ডিসেম্বর লটারি হবে। লটারিতে নির্বাচিতরাই ভর্তির সুযোগ পাবে। মাউশির তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে চার হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার সরকারি স্কুলের সংখ্যা ৬৮৮টি এবং বেসরকারি স্কুলের সংখ্যা তিন হাজার ৩৬০টি।…

Read More