Author: স্পোর্টস ডেস্ক
বিপিএল নিলামে কাড়াকাড়ি পড়ে গেল মোহাম্মদ নাঈম শেখকে নিয়ে। ভিত্তিমূল্য থেকে ১৩ ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত থামল সেই লড়াই। ততক্ষণে তার পারিশ্রমিক হয়ে গেছে দ্বিগুণের বেশি! ‘এ’ ক্যাটাগরিতে নাঈমের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। তাকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে পায় নতুন ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। নিশ্চিতভাবেই নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার হতে যাচ্ছেন তিনি। প্রথম ডাকে কেউ নেয়নি এই ক্যাটাগরিতে থাকা অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে। অবিক্রিত ক্রিকেটারদের নাম পরে তোলা হবে আবার। নিলামের আগেই সরাসরি চুক্তির পর ‘এ’ ক্যাটাগরিতে বাকি ছিলেন কেবল নাঈম আর লিটন। লটারিতে আগে ওঠে নাঈমের নাম। তাকে প্রথম ডাকে সিলেট টাইটান্স। এরপর প্রতি…
ইসরায়েলি বিমান বাহিনী অবিরাম হামলা চালাচ্ছে, কামানের গোলা ছোঁড়া হচ্ছে এবং মাটির সঙ্গে ঘরগুলো মিশে যাচ্ছে। এই পরিস্থিতিতে কত মানুষ মারা গেছে, তার সঠিক হিসাব কেউ জানে না। গাজার চিত্র এখন আর একটি শহরের মতো নেই; এটি হয়ে উঠেছে মৃত্যুর নগরী। চারপাশে ভবনগুলো ধ্বংস হয়ে গেছে, এবং সেখানে কংক্রিটের স্তুপের মতো অবস্থার সৃষ্টি হয়েছে। কেউ হয়তো ভাবতে পারে, তারা হাজার হাজার বছরের পুরনো একটি পরিত্যক্ত শহরের ধ্বংসাবশেষের দিকে তাকিয়ে আছে। তবুও, পুড়ে যাওয়া গাজার মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। গত বছর নৃশংস ইসরাইলি হামলায় গাজার ৭৫% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এর ফলে ফিলিস্তিনি অঞ্চলের চেহারা অচেনা হয়ে…
বর্তমান প্রযুক্তি যুগে আমরা বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে প্রায়শই একটি সাধারণ অপশন দেখতে পাই— “ফেসবুক অথবা গুগল দিয়ে লগইন করুন”। এটি একটি সহজ এবং দ্রুত পদ্ধতি, কারণ নতুন ইউজারনেম বা পাসওয়ার্ড তৈরি করার ঝামেলা এড়াতে ফেসবুক বা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লগইন করলে তাত্ক্ষণিক প্রবেশ করা যায়। তবে প্রশ্ন হচ্ছে, এই পদ্ধতি কি নিরাপদ? সুবিধা: ফেসবুক ও গুগল অ্যাকাউন্ট দিয়ে অন্য ওয়েবসাইটে লগইন করার কিছু উল্লেখযোগ্য সুবিধা রয়েছে: সহজতা: আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি না করে ফেসবুক বা গুগলের মাধ্যমে সরাসরি লগইন করতে পারেন। এতে সময় এবং ঝামেলা কম হয়। কম পাসওয়ার্ড মনে রাখা: আপনাকে অনেকগুলো ওয়েবসাইটের জন্য…
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দ্যা গালফ নিউজ। এতে বলা হয়েছে, গত ২০ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২১ হাজার ১৩৪ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ১২৮ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৮২৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ১৮০…
কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে।তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। হিমেল হাওয়ার পাশাপাশি ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। কুয়াশার কারণে দিনের বেলায়ও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। চারিদিকে ঘন কুয়াশা দিয়ে ভরে গেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর ৬টায় কুড়িগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ সকাল ৬টায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন প্রতিদিনই কুয়াশা পড়ছে। সামনে কুয়াশা ও ঠাণ্ডা আরও বাড়বে। তিনি আরও জানান, দিন দিন তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়ছে। বর্তমানে জেলায় গড়ে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এবং…
উত্তরবঙ্গে কৃষকদের জন্য যৌথ কর্মশালা আয়োজন করেছে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ ও বিকাশ। কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের পাশাপাশি প্রতিদিনকার আর্থিক লেনদেনকে ক্যাশবিহীন, সহজ ও নিরাপদ করতে। বিকাশের মতো ডিজিটাল আর্থিক সেবাকে কাজে লাগিয়ে কৃষিখাতে আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রান্তিক কৃষকদের নিরাপদ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করাই এই উদ্যোগের লক্ষ্য। সম্প্রতি ৮৭৫ জন কৃষকের অংশগ্রহণে উত্তরবঙ্গের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে এ ধরনের তিনটি সচেতনতামূলক কর্মশালা আয়োজন করা হয়। গ্রামীণ অর্থনীতিতে আর্থিক সেবার সীমিত সুযোগ এবং নগদ লেনদেনের ঝুঁকি ও ঝামেলা এড়িয়ে কৃষকরা এখন চাইলেই প্রয়োজনীয় সব আর্থিক সেবা ঘরে বসেই গ্রহণ করতে পারছেন। বিকাশ আকাউন্টের মাধ্যমেই এসব সেবা দিনে-রাতে ২৪ ঘণ্টা গ্রহণ…
কক্সবাজার ও আশেপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। গত সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার ও পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে এ মৃদু ভূমিকম্প অনুভূত হয়। কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয়রা ভূমিকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে, এ ভূমিকম্পনের স্থায়িত্ব কয়েক সেকেন্ড ছিল। ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে সর্বশেষ তথ্যে জানিয়েছে, ৪.৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াংয়ে। একই তথ্যে ১০৬.৮ কিলোমিটারের গভীরতা সম্পন্ন এই ভূমিকম্পে প্রভাবিত অঞ্চল হিসেবে দেখানো হয়েছে মিয়ানমারের সাগাইং, উত্তর পূর্ব ভারত এবং…
বাংলাদেশের বাজারে নতুন মোবাইল ফোন নিয়ে এসেছে টেকনো। স্পার্ক ৩০সি মডেলের এই ফোনটি আইপি৫৪ প্রযুক্তিতে তৈরি, যা পানি এবং ধুলা প্রতিরোধে সক্ষম। এর ফলে ফোনটি ভিজলে নষ্ট হয় না এবং ধুলা জমার সমস্যা নেই। ফোনটি হেলিও জি৮১ অক্টাকোর প্রসেসরের সাথে ৬ গিগাবাইট র্যাম নিয়ে বাজারে এসেছে, যা প্রয়োজন অনুযায়ী ১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ফোনটির ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার দাম নির্ধারণ করা হয়েছে ১৩,৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনো বাংলাদেশ এ তথ্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৬.৬ ইঞ্চি এইচডি (হাই ডেফিনিশন) প্লাস আইপিএস পর্দার ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যা ফ্ল্যাশ সহ আসে। সেলফি তোলার…
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১ এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করছে। পৃথক প্রজ্ঞাপনে খালেদা জিয়া এবং জিয়া পরিবার এসএসএফের বিশেষ নিরাপত্তা পাবেন। বার্ধক্যজনিত নানান জটিলতায় গত কয়েকদিন থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। তার অসুস্থতার খবরে নেতাকর্মীসহ সাধারণ মানুষ সামনে ভিড় জমাচ্ছেন। হাসপাতালের সামনে পুলিশ মোতায়েন থাকলেও এতে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে খালেদা জিয়ার চিকিৎসায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে ভারত প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। সোমবার রাত ৯টা ৫৬ মিনিটে নিজের এক্স একাউন্টে দেয়া এক বার্তায় এসব কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। এক্স বার্তায় নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে বছরের পর বছর ধরে অবদান রাখা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তার দ্রুত সুস্থতায় আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। তার চিকিৎসায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতায় ভারত প্রস্তুত। এদিকে খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বার্তা দিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। যার…
