Author: বিনোদন ডেস্ক
সোশাল মিডিয়ার দৌলতে তারকাদের হাঁড়ির খবর জানতে পারা যেন জল ভাত। বিভিন্ন সময় তারকাদের জীবনের কোনও কিছু অপছন্দ হলে তাঁদের কটাক্ষ করতেও ছাড়ে না নেটিজেনরা। কখনও কখনও তা তাঁদের সন্তান অবধিও গিয়ে পৌঁছয়। এবার সেই কটাক্ষের শিকার হল কাঞ্চনকন্যা কৃষভি। সম্প্রতি সোশাল মিডিয়ায় শ্রীময়ীর করা একটি পোস্টে উপচে পড়েছে বরাবরের মতোই নেটিজেনদের কমেন্ট। আর সেখানেই একজন একরত্তি কৃষভীকে নিয়ে করে বসলেন কুমন্তব্য। লিখলেন, ‘বাচ্চা মানেই তা দেখতে পুতুলের মতো হয়। কিন্তু এই বাচ্চাটাকে দেখতে খুব অড লাগে।’ আর এই কমেন্ট পরার পর চুপ থাকেননি শ্রীময়ীও। সপাটে জবাব দিয়েছেন মন্তব্যকারীকে। শ্রীময়ী লিখেছেন, ‘আসলে আপনার মানসিকতাই অড। আপনি নিজেকে কখনও আয়নায় দেখেছেন?…
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, অন্যথায় এ ধরনের শৃঙ্খলা-বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত শিক্ষকদের বিরুদ্ধে চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের কয়েকটি সংগঠন ১ ডিসেম্বর থেকে কর্মবিরতি এবং পরবর্তীতে বুধবার (৩ ডিসেম্বর) থেকে তথাকথিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অবহিত রয়েছে। সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন প্রদানের দাবিসহ অন্য আরও দুটি দাবি, যথা ১০ ও ১৬ বছর চাকরি শেষে উচ্চতর গ্রেড…
পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের আবাসিক এলাকায় বস্তায় ভরে পুকুরের পানিতে ডুবিয়ে আট কুকুর ছানাকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাত ১টার দিকে শহরের পিয়ারপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে নিশি রহমান নামে অভিযুক্ত সেই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নিশি রহমান ঈশ্বরদী উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী এরআগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। তিনি জানান, প্রাণী কল্যাণ আইন-২০১৯-এর ৭ ধারায় মামলা করা হয়েছে। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ঈশ্বরদীর ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমানকে একমাত্র আসামি করা হয়েছে। ঈশ্বরদী থানার…
বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্কহার কমাতে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির মধ্যকার সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১ ডিসেম্বর সচিবালয়ে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সভাপতিত্বে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির মধ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তসমূহ ১. প্রবাসীরা দেশে ছুটি কাটানোর সময়ে ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। ৬০ দিনের বেশি থাকলেই মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে। ২. প্রবাসীদের যাদের বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড আছে, তারা ফ্রিতে মোট তিনটি ফোন সঙ্গে আনতে পারবেন। অর্থাৎ নিজের ব্যবহারের হ্যান্ডসেটের অতিরিক্ত দুটি…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে। বুধবার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিট দায়ের করেন। তিনি বাংলা বলেন, আগামী সপ্তাহে বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে রিটের শুনানি হওয়ার কথা আছে। রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে রুল চাওয়া হয়েছে এবং রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চাওয়া হয়। রিটে বলা হয়েছে, নির্বাহী বিভাগের লোক দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন পরিচালনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।…
আজারবাইজানের বিপক্ষে সমতা সূচক গোল করেছেন মারিয়া মান্দা। কিন্তু শেষ দিকে এসে হার এড়ানো যায়নি। আজারবাইজানের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচ হারলেও স্বাগতিক দলের পারফরম্যান্স ছিল আশাজাগানিয়া। দলের পেক্ষ একমাত্র গোলটি করেছেন মারিয়া মান্দা। আর ম্যাচশেষে গোলদাতা মারিয়া মনে করালেন হামজা চৌধুরীর কথাও। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ম্যাচশেষে মিডফিল্ডার মারিয়া মান্দা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “ভারতের বিপক্ষে হামজা ভাই যখন গোল দিয়েছিল, খুব ভালো লেগেছিল।” এরপর যোগ করেন এভাবে, “আমাদের সবসময় প্র্যাকটিস থাকে কীভাবে গোল করতে হবে। তো চেষ্টা করেছি এবং হয়ে গেছে।” আজারবাইজানের কাছে এক গোল খেয়ে হতোদ্যম হয়নি বাংলাদেশ। মারিয়া এর রহস্য জানাতে গিয়ে বলেন, “আসলে অনেক সময়…
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে ওঠা আলোচনার পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলার নথি-উপাত্ত বিশ্লেষণ করে একটি ব্যাখ্যা দিয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা জানায় দুদক। সংস্থাটি জানিয়েছে, নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে অভিযোগগুলো মূলত শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দসংক্রান্ত দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। একটি মামলার নথিতে উল্লেখ আছে, শেখ হাসিনা সরকার প্রধান থাকা অবস্থায় টিউলিপ সিদ্দিক নিজেও একটি সরকারি প্লট বরাদ্দ পেয়েছিলেন। তিনটি মামলার মধ্যে একটি মামলার বিচার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল-৫ এ বিশেষ মামলা নং ১৮/২০২৫ এ টিউলিপ সিদ্দিককে দোষী সাব্যস্ত…
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোট উৎসবমুখর হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। তিনি বলেন, দেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাতীয় উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। ড:মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনীর ভূমিকাকে প্রশংসা করে বলেন, নিরাপত্তা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সমাপনী অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারী সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা…
যুক্তরাষ্ট্রে অভিবাসন, গ্রিন কার্ড এবং নাগরিকত্ব প্রক্রিয়ার আবেদন স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। ‘জাতীয় নিরাপত্তা এবং জনসুরক্ষার’ কারণে মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে ১৯টি অ-ইউরোপীয় দেশের ওপর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স থেকে এ খবর জানা গেছে। স্থগিতাদেশ তালিকায় থাকা ১৯টি দেশের ওপর গত জুন থেকে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ছিল। সর্বশেষ সিদ্ধান্তের মধ্য দিয়ে অভিবাসনে আরও কঠোরতা যোগ করছে ট্রাম্প প্রশাসন। স্মারকে যেসব দেশে নিষেধাজ্ঞা লক্ষ্য করা হয়েছে এর মধ্যে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন রয়েছে—যারা জুন থেকেই কিছু ব্যতিক্রম ছাড়া সম্পূর্ণ প্রবেশ স্থগিত ছিল। অন্যদিকে ১৯ দেশের…
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সাথে দেখা করার পর তিনি এ কথা জানান। ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমকে তার বোন জানান, ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন। তবে তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে। তাকে একটি রুমের মধ্যে সারাদিন কাটাতে হয়। বাইরে যাওয়ার জন্য খুব স্বল্প সময় দেওয়া হয়, তবে কারও সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না। সম্প্রতি আফগানিস্তান ভিত্তিক একটি সংবাদমাধ্যম দাবি করেছিল, ইমরান খান আর বেঁচে নেই। ভারতীয় সংবাদমাধ্যমে সে খবর ফলাও করে প্রচার হয়। তবে পাকিস্তান সরকার বরাবরই বলেছে,…
