Author: অনলাইন ডেস্ক
জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একাত্তর সালেই দেশের মানুষ একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখেছে। নতুন করে তাদের দেখার কিছু নেই। রোববার বিকেলে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, স্বৈরাচার যেভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, একটি দল এখন একইভাবে অপপ্রচার চালাচ্ছে। সেই দলের দুইজন বিএনপির আমলে মন্ত্রী ছিলেন। তারা সিনিয়র মানুষ, তারা গত হয়েছেন। তারা বেগম খালেদা জিয়ার ওপর শেষ দিন পর্যন্ত আস্থা রেখেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের…
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থের ক্ষতির ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রোববার দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। অনুসন্ধানে আবদুল হামিদের তিন ছেলে সাবেক এমপি রেজওয়ান আহম্মেদ তৌফিক, রাসেল আহমেদ তুহিন ও রিয়াদ আহমেদ তুষারও রয়েছেন। গত ১৮ নভেম্বর এ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। অনুসন্ধানে দুদকের উপপরিচালক মামুনুর রশিদ চৌধুরীর নেতৃত্বে একটি দল গঠন করা হয়েছে। দলে আরও রয়েছেন সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও উপসহকারী পরিচালক রোমান উদ্দিন। আক্তার হোসেন বলেন, ‘আবদুল হামিদ ও অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রপতি থাকাকালে ব্যক্তিগত সুখবিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ-১ আবাসিক এলাকায় সাজসজ্জা এবং…
আজ রোববার (৭ ডিসেম্বর) থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা। হঠাৎ শিক্ষক নেতাদের বদলির আদেশের পরও শিক্ষার্থীদের ক্ষতির কথা বিবেচনা করে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন শিক্ষকরা। শনিবার (৬ ডিসেম্বর) শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের এক যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থে এবং মানবিকতার জায়গা থেকে বার্ষিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কর্মবিরতি স্থগিত থাকবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ থেকে সব শ্রেণিতে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে। আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচির বিষয়ে পরে ঘোষণা দেওয়া হবে। এর আগে ৩ ডিসেম্বর থেকে সারাদেশের সরকারি…
পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক পেঁয়াজের দাম বেশি হলেও। এ পেঁয়াজের প্রায় পুরোটাই দেশে উৎপাদিত। এতে তেমন আমদানি না হওয়ায় বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়েছে। আবার ভালো দাম পাওয়ায় কৃষকরাও উপকৃত হয়েছেন। পুরো বছরজুড়ে সরবরাহে ঘাটতি না পড়ার মূলে ছিল পেঁয়াজ সংরক্ষণে প্রযুক্তির ব্যবহার।পেঁয়াজ সংরক্ষণে বাজিমাত কৃষি বিভাগের। আগে চাহিদার চেয়ে বেশি উৎপাদন করেও পচে যাওয়ার কারণে সরবরাহে ঘাটতি দেখা দিতো। এবার পেঁয়াজের পচন রোধ করতে পারায় সেই ঘাটতি হয়নি। পেঁয়াজ সংরক্ষণে কৃষকপর্যায়ে ‘এয়ার ফ্লো প্রযুক্তি’ ব্যবহারের মাধ্যমে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বাজিমাত করেছে সরকারের কৃষি বিভাগ। পেঁয়াজ সংরক্ষণের ‘এয়ার ফ্লো প্রযুক্তি’ হলো একটি আধুনিক পদ্ধতি। এ প্রযুক্তিতে পেঁয়াজের স্তূপ বা গাদার ভেতর ফ্লো…
বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৪১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ইরাকের বাগদাদ বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে। ২৭৩ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে শহরটি। এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’।এদিকে ভারতের দিল্লির বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। শহরটি ২৬৫ স্কোর নিয়ে শীর্ষ দুইয়ে অবস্থান করছে। দেশটির আরেকটি শহর কোলকাতার বাতাসের কিছুটা উন্নতি হয়েছে। ১৯৫ স্কোর নিয়ে এই শহর তালিকার…
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ডা. জাহিদ হোসেন বলেন, ‘১২-১৪ ঘণ্টা জার্নি করে বিদেশের নেওয়ার সক্ষমতা এখন হয় নি। স্বাস্থ্যের উন্নতি হলে বেগম জিয়াকে বিদেশে নেওয়া হবে।’ এসময় তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভিন্ন গুজব নিয়ে সতর্ক করেন এবং গুজব ছড়িয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মেডিকেল বোর্ড। এয়ার অ্যাম্বুল্যান্স…
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশের প্রভাবে দেশে শীতের আমেজ ধীরে ধীরে বাড়ছে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা দিচ্ছে, বিশেষ করে নদী–নালাবেষ্টিত এবং উত্তরাঞ্চলের এলাকায়। তবে সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকছে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা হলেও আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তুৃত রয়েছে। তিনি আরও জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী…
কারাগারে দর্শনার্থীদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। তিনি বর্তমানে দেশটির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি ইমরানকে ‘যুদ্ধ-উন্মাদনায় মগ্ন চরমপন্থি’ হিসেবে অভিহিত করেছেন। খবর জিও টিভির। এরআগে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরান খানকে ‘মানসিক রোগী’ এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। এর কয়েক ঘণ্টা পরই তার সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাতে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। তথ্যমন্ত্রী তারার সংবাদমাধ্যম জিও টিভির ‘নয়া পাকিস্তান ’ অনুষ্ঠানে বলেছেন, কয়েদিদের সঙ্গে সাক্ষাৎ হয় আইন ও প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী। এখন কোনো সাক্ষাৎ নেই। সব সাক্ষাৎ নিষিদ্ধ…
আগামী ২৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামের হালিশহর সুন্দর পাড়ায় তিনদিন ব্যাপী যুগঅবতার শ্রী শ্রী লোকনাথ বাবার বার্ষিক উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সূচীতে রয়েছে, সুন্দর পাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ ও লোকনাথ বাবা সেবা মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে ত্রিকালদর্শী মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার বিগ্রহ প্রতিষ্টার ২৩ তম বার্ষিকী উপলক্ষে ২৪ ডিসেম্বর বুধবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাল্টা কীর্তন। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার গীতা পাঠ,প্রদীপ প্রজ্জলন,প্রতিমা প্রদর্শন ও মহা নামযজ্ঞের শুভাঅধিবাস, ২৬ ডিসেম্বর শুক্রবার উষা লগ্ন হতে অষ্ট প্রহর ব্যাপী হরিনাম যজ্ঞ অনুষ্টিত হবে। এ উপলক্ষে এক প্রস্তুতিসভা সম্প্রতি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সভায় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী নির্মল চন্দ্র দাশ…
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হবে কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ শনিবার রাতে। তার মেডিকেল বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে দলের মিডিয়া সেল জানিয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বেগম জিয়াকে লন্ডনে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত এলেই কাতার আমিরের পক্ষে পাঠানো হবে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স। তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শুক্রবার ঢাকায় এসে শাশুড়ির স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করছেন। এদিকে, গতকাল শুক্রবার প্রফেসর ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয় এবং ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন নিশ্চিত করেছেন যে এন্ডোস্কোপি রিপোর্ট অনুযায়ী তার পাকস্থলীর রক্তক্ষরণ…
