৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
রোববার পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৩২০ জনকে এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে মোট ১ হাজার ৫২১ জন চূড়ান্তভাবে সাময়িক সুপারিশ বা মনোনয়ন পেয়েছেন।
এর আগে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তবে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হওয়ায় রোববারই ফলাফল প্রকাশ করা হয়েছে।

