সচিবালয়ে নিরাপত্তা জোরদার করতে দর্শনার্থী পাস ইস্যুর সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দুপুর ১২টার আগে কোনো দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।
গত ৪ অক্টোবর সচিবালয়ের নিরাপত্তা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারীরা দিনে সর্বোচ্চ ১০টি দর্শনার্থী পাস দিতে পারবেন। মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব এবং সিনিয়র সচিব বা সচিবরা সর্বোচ্চ পাঁচটি, অতিরিক্ত সচিব তিনটি এবং যুগ্মসচিব দুটি পাস দিতে পারবেন।
এ ছাড়া সচিবালয়ের প্রতিটি ভবনে পৃথক প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হবে। দর্শনার্থীদের প্রবেশ, গাড়ি চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণের পাশাপাশি বিদেশি দর্শনার্থীদের জন্য পৃথক নিবন্ধন ব্যবস্থা চালু করা হবে। তাঁদের পরিচয়, আগমনের উদ্দেশ্য, সংশ্লিষ্ট কর্মকর্তা বা দপ্তর এবং প্রবেশ ও বের হওয়ার তথ্য সংরক্ষণ করতে হবে।
সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
Keep Reading
Add A Comment

