Monday, August 31, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ৩টায় বসছে। এবারের অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তিনি জানান, বিরোধী দলের সদস্যদের নাম পাওয়া গেলেই সংশ্লিষ্ট কমিটি চূড়ান্ত করা হবে। অধিবেশন ৫, ৭ বা ১০ দিনের হতে পারে। প্রয়োজনে সময় বাড়ানো হবে। এতে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষাসহ প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে।
সম্পত্তি হস্তান্তর আইনের প্রস্তাবে বাবা-মা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও জীবিত থাকা পর্যন্ত ভোগদখলের অধিকার রাখার কথা বলা হয়েছে।
এদিকে অধিবেশন ঘিরে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

Exit mobile version