Monday, August 31, 2026

ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে বা কী প্রক্রিয়ায় সেখানে রয়েছেন, সে বিষয়ে বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ইতোমধ্যে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করেছে এবং আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে—এমন খবর প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন কি না, প্রতিবেদনে তা স্পষ্ট নয়। ফলে আদালতের অনুমতির বিষয়টিও পরিষ্কার নয়।
সালাহউদ্দিন আহমেদের ভারতে অবস্থানের সঙ্গে শেখ হাসিনার বিষয়টির কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।
এদিকে জুলাই আন্দোলনে ভূমিকার অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এসব অপরাধের দায় আসামিদের নিতে হবে এবং সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছেন তারা।

Exit mobile version