লালমনিরহাটে র্যাব-১৩-এর মাদকবিরোধী অভিযানে ৫৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৩ এই তথ্য নিশ্চিত করে।
র্যাব জানায়, র্যাব-১৩-এর রংপুর সদর কোম্পানির একটি আভিধানিক দল লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বোয়ালমারি গ্রামে এই অভিযান পরিচালনা করে। অভিযানে আসাদুল হক নামে এক মাদক ব্যবসায়ীকে আটকি করা হয়। এ সময় বিশেষ কায়দায় ফসলি জমিতে মাটির নিচে লুকিয়ে রাখা ৫৭ কেজি গাঁজা উদ্ধার করেন র্যাব সদস্যরা।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাবের এই গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

