Monday, August 31, 2026

বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে ঘিরে আবারও প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। পরিবারের সঙ্গে লন্ডনে ছুটি কাটাতে গিয়ে এক রহস্যময় তরুণীর সঙ্গে তাকে দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, লন্ডনের একটি ক্যাসিনো থেকে এক তরুণীর সঙ্গে বের হচ্ছেন আরিয়ান। ভারতীয় গণমাধ্যমের দাবি, ওই তরুণী ডেনমার্কের গায়িকা ভিন্নি টাকায়ের। দুজনকেই কালো পোশাকে দেখা যায়।
এর আগেও ব্রাজিলের মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসির সঙ্গে আরিয়ানের সম্পর্কের গুঞ্জন উঠেছিল। তবে সে বিষয়ে কখনোই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।
নতুন এই ভিডিও ঘিরে আবারও আরিয়ানের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে প্রেমের গুঞ্জন সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেননি শাহরুখপুত্র।

Exit mobile version